পাকিস্তানকে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে আহ্বান জানান মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি আকাশ পথে ভারতের হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানিয়েছে হোয়াইট হাউজ।
এদিকে ভারত- পাকিস্তান দুই পক্ষকেই এই অস্থির পরিস্থিতি থেকে সরে আসার কথা বলেন ট্রাম্প প্রশাসন।
মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেন, আমরা চাই ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। দু’দেশেরই বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে পম্পেওর। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাইশিকে ভারতের সঙ্গে তৈরি হওয়া উত্তেজনা প্রশমিত করতে বলেছেন বলেও জানান তিনি।
পুলওয়ামার হামলার পরও প্রতিক্রিয়া দিয়েছিল আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এ এক ভয়াবহ হামলা।
পাকিস্তানের জনগণকে সবধরণের পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তাই নয় দিল্লিকে হুমকিও দিয়েছে ইসলামাবাদ। নিজেদের সময় মতো ভারতকে ‘সারপ্রাইজ’ দেবার ঘোষণা দিয়ে তারা।
এরই মধ্যে বুধবার ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছে পাকিস্তান। এই কমিটি আসলে পাকিস্তানের পরমাণু অস্ত্র সংক্রান্ত সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করে। বৈঠকের পাশাপাশি পাক সংসদে বুধবার যৌথ অধিবেশনও ডাকা হয়েছে।
আরও পড়ুন








