চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে গিয়ে গান গাওয়ায় ভারতে নিষিদ্ধ মিকা সিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ন ১৪, আগস্ট ২০১৯
বিনোদন
A A

বর্তমান কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে ঠাণ্ডা যুদ্ধ! আর এরমধ্যেই গোপনে পাকিস্তানে গিয়ে একটি অনুষ্ঠানে গান গাওয়ায় ভারতের জনপ্রিয় শিল্পী মিকা সিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

৮ আগস্ট করাচিতে এক ধনকুবেরের মেয়ের বিয়েতে নিজের টিম-সহ গান গাইতে গেয়েছিলেন মিকা। চুপি চুপি সেই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও একটি ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ্যে চলে আসে। আর এরপরেই বলিউডের এই জনপ্রিয় সংগীতশিল্পীকে নিয়ে ওঠে নিন্দার ঝড়।

তার জের ধরেই এবার অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন নিষেধাজ্ঞা জারি করল মিকার উপর।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন মিকার উপর নিষেধাজ্ঞা জারি করার খবর প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর সদস্যরা মিকা সিংকে বয়কট করল। কোনও প্রযোজনা সংস্থা কিংবা কোনো ব্যক্তি মিকার সঙ্গে কাজ করতে পারবেন না। আর ভবিষ্যতে কেউ যদি এই নির্দেশের অন্যথা করে তাহলে তা আইনত অপরাধযোগ্য বলে গণ্য হবে।’

তবে মিকার উপর শুধু নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত থাকেনি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন। এমনকী গায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে এই সংগঠনের তরফে এবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন ও জানিয়েছে। শিগগির হয়তো রাজনৈতিকভাবেও শাস্তির সম্মুখীন হতে পারেন মিকা সিং।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরপাকিস্তানবলিউডভারতমিকা সিংলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT