বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ষড়যন্ত্র এবং যুদ্ধাপরাধীদের রক্ষার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
রাজধানীর ভাটারা থানা সংলগ্ন সড়কে ওই সমাবেশে পাকিস্তানের পতাকাও পোড়ানো হয়। পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি থাকলেও তারা আর সামনে এগোয়নি।
সমাবেশে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপিসহ অন্যরা। যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে গুলশানে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি।
সমাবেশে বক্তৃতা করেন কমিটির মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপুসহ অন্যরা। এরপর পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে গেলে তাদের গুলশান দুই নম্বর গোলচত্বরের কাছেই আটকে দেয় পুলিশ।








