জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ দিয়ে ছয় বছর পর আবারো পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। মে মাসে জিম্বাবুয়ে ক্রিকেট দলের পাকিস্তান সফরের চূড়ান্ত সম্মতি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা দলকে বহনকারী বাসে জঙ্গি হামলার পর নিরাপত্তাহীনতার কারণে কোনো টেস্ট খেলুড়ে দেশ আর পাকিস্তান সফর করেনি। এবার সেই লাহোরেই ২২ থেকে ৩১ মে অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের পাকিস্তান সিরিজের সবক’টি ম্যাচ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সফরে জিম্বাবুয়ে দলের যাবতীয় ব্যয় বহন করবে।
পাকিস্তানের বিপক্ষে সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে ১৯ মে পাকিস্তানে আসবে জিম্বাবুয়ে।
এছাড়াও পাকিস্তান দল ফিরতি সিরিজ খেলতে আগামী আগষ্টে জিম্বাবুয়ে সফর করবে।







