স্পোর্টস

‘পাকিস্তানকে পেলে সৌম্য জ্বলে’

‘পাকিস্তানকে পেলে সৌম্য জ্বলে’

পাকিস্তানের বিপক্ষে খেলা মানেই যেন শক্তিশালী বোলিং অ্যাট্যাকের মুখোমুখি হওয়া। এশিয়া কাপের আজকের ম্যাচেও আমির ইরফান, আনোয়ার সামিদের পেস আক্রমণের সঙ্গে বাড়তি যোগ হয় আফ্রিদি মালিকদের স্পিন।

পাকিস্তানের ইনিংস শেষে স্কোর বোর্ডে যখন রান ১২৯, টাইগার ক্রিকেট ভক্তদের মুখে ১০ থেকে ১৫ রান বেশি হওয়ার আক্ষেপ।

তবে সেই আক্ষেপটাকে বাড়তে দেয়নি সৌম্য সরকার। এশিয়া কাপের শুরুতে ভারতের সঙ্গে ১১ রান, আরব আমিরাতের সঙ্গে ২১ আর শ্রীলঙ্কার সঙ্গে রানের খাতা না খুলেই সাজঘরের দিকে হাঁটা। ইনিংস গুলো যেন সৌম্যের মতো হচ্ছিল না।

অবশেষে সৌম্য নিজেকে মেলে ধরতে বেছে নিলেন তার প্রিয় প্রতিপক্ষকে। পাকিস্তানের বোলিং আক্রমণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জ্বলে উঠলেন, খেললেন ৪৮ বলে ৪৮ রানের দুদার্ন্ত একটি ইনিংস। সৌম্যই যেন জয়ের মজবুত ভিত গড়ে দিলেন।

ইনিংস সাজিয়েছিলেন সারা মাঠ জুড়ে দর্শনীয় পাঁচটি চার আর আনোয়ার আলিকে স্কয়ার দিয়ে হাঁকানো বিশাল এক ছ্ক্কায়।

ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে এই বাঁহাতি ওপেনারের হাতে।

এর আগে ২০১৫ সালের এপ্রিলে তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে সৌম্যের অনবদ্য ১২৭ রানে ভর করেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ধবল ধোলাইয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

বিষয়:এশিয়া কাপ
প্রতিবেদক

আরেফিন তানজীব

Facebook Profile

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…