চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ সিনেমায় স্টার সিনেপ্লেক্সের নতুন শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ন ২২, অক্টোবর ২০২০
বিনোদন
A A

দীর্ঘ অচলাবস্থার পর আবার সরব হয়ে উঠছে রাজধানীর সিনেমাপ্রেমী দর্শকদের প্রিয় স্টার সিনেপ্লেক্স। মহামারী কোভিড-১৯ এর কারণে প্রায় সাত মাস বন্ধ ছিলো জনপ্রিয় এই মাল্টিপ্লেক্স সিনেমা হল। শুক্রবার (২৩ অক্টোবর) থেকে পুরোদমে চালু হচ্ছে তাদের সবগুলো শাখা।

দেশ বিদেশের মোট পাঁচটি সিনেমা দিয়ে নতুন করে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স। এরমধ্যে হলিউডের দু’টি আলোচিত ছবি এবং বহুল প্রতীক্ষিত বাংলাদেশের ‘ঊনপঞ্চাশ বাতাস’ রয়েছে। হলিউডের দুই ছবির মধ্যে একটি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ অন্যটি ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’।

স্টার সিনেপ্লেক্সের তিন শাখাতেই চলবে সিনেমাগুলো

বাকি দুই ছবি হলো স্টার সিনেপ্লেক্সের নিজস্ব প্রযোজনায় নির্মিত ‘ন ডরাই’ এবং ভিন ডিজেলের ব্লাডশট।

এরমধ্যে হলিউডের নতুন দুই ছবিসহ ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর জন্য রীতিমত মুখিয়ে ছিলেন দর্শকরা। করোনা ভাইরাসের কারণে ছবিগুলোর মুক্তি আটকে যায়।

সম্প্রতি মুক্তি পাওয়ার পর ‘টেনেট’ ও ‘মুলান’ দেখে দর্শকদের বেশ ভালো সাড়া লক্ষ্য করা যায়। বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির মধ্যেও বিপুলসংখ্যক দর্শক সিনেমা হলে ভিড় করে।

করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ি যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসনসংখ্যার ৪০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। টিকেট ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকেট নেয়াকে উৎসাহিত করছে তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: ঊনপঞ্চাশ বাতাসটেনেটমুলানলিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT