২৭ মে বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আব্রাম খানের জন্মদিন। পাঁচ বছরে পা রাখলো শাহরুখ-গৌরীর ছোট্ট রাজপুত্র আব্রাম খান।
রাজপুত্র তো বটে! শাহরুখ যদি বলিউডের বাদশা হন, তাহলে আব্রামকে রাজপুত্র বললে বোধহয় অত্যুক্তি হয় না। আরিয়ান, সুহানার থেকে আব্রাম বয়সে অনেকটাই ছোট। তাই তো সে বাড়িতে সকলের আদরের।
আর সে কথায় যেনো জানালেন শাহরুখ খানের স্ত্রী গৌরী। ইনস্টাগ্রামে আব্রামের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। আর তার পর থেকেই ইনস্টাগ্রাম ভরে গেছে আব্রামের শুভাকাঙ্ক্ষিদের শুভেচ্ছা বার্তা!
গৌরী আব্রামের যে ছবি শেয়ার করেছে সেটি মা-ছেলের একান্ত আদরের, স্নেহের। ছবিতে দেখা যাচ্ছে গোরী আব্রামকে কোলে বসিয়ে আদর করছেন। ক্যাপশনে লিখেছেন, হ্যাপি বার্থ ডে মাই গর্জিয়াস।
ছবিটিতে গৌরীর পরনে ছিল কালো টি-শার্ট ও ধূসর রঙের ক্যাসুয়্যাল প্যান্ট আর আব্রামের পরনে কালো টি-শার্ট, আর মাল্টি কালার প্যান্ট। তবে শুধু গৌরীই নন, আব্রাম যে শাহরুখেরও কতটা আদরের তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সে এক্কেবারেই শাহরুখের ‘কপি ক্যাট’ বলা যায়।
জন্মের পর থেকেই সুপার স্টার-কিড আব্রাম। সব সময় স্টারডমে থাকা ও স্পটলাইটের আলোতে ঝলমল করার কারণে সে জানে কীভাবে মানুষের কাছ থেকে আদর কুড়িয়ে নিতে হয়। তাই, সবার আদর আর পছন্দের তালিকায় এই সুপারস্টার কিড।








