ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে পশ্চিমারা এক জোট হয়ে নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ায় প্রেসিডেন্টসহ নানান কর্তা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর। তবে পশ্চিমাদের এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি পিছিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন।
এদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পর সংকট সামলাতে তেলের উৎপাদন বাড়াতে আলোচনার জন্য সৌদি আরবে গিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
রাশিয়ার দখল করা মারিউপোল শহরের একটি থিয়েটার হলে আশ্রয় নেওয়া এবং শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া বেসামরিক জনগণের উপর রুশ বাহিনী হামলা করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। তবে অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
লড়াইয়ে মারিউপোল এলাকায় একজন রুশ জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় নিন্দা জানিয়েছে ক্রেমলিন।








