চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশুর হাটে জাল নোট শনাক্ত করবে যেসব ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ন ৩০, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

পবিত্র ঈদ-উল-আজহায় কোরবানির পশুর হাটগুলোতে (উপজেলা সদর পর্যন্ত) জাল নোট চক্রের অপতৎপরতা বন্ধে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দেয়া হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাটে ২৪টি জালনোট শনাক্তকরণ বুথ বসানো হবে। জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দ্বারা হাট শুরুর দিন থেকে ঈদের আগ রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে।

ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার অনুমোদিত পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকে স্থানীয় অফিসের নেতৃত্বে গৃহীত অনুরূপ ব্যবস্থায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্যও কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অফিস নেই এমন জেলাগুলোতে সিটি করপোরেশন, পৌরসভা ও থানা-উপজেলার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের এতদসংক্রান্ত দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংকের চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের চেস্ট শাখার বণ্টিত দায়িত্ব অনুযায়ী অন্যান্য ব্যাংকের জেলা ও উপজেলা পর্যায়ের শাখাগুলোও যাতে পশুর হাটগুলোতে নোট যাচাই সংক্রান্ত সেবা দেয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Reneta

বুথে নোট যাচাইকালে কোনো জালনোট ধরা পড়লে, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বুথে ব্যাংকের নাম ও তার সঙ্গে ‘জালনোট শনাক্তকরণ বুথ’ উল্লেখ করে ব্যানার বা নোটিশ প্রদর্শন করতে হবে।

একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত পোস্টারটি প্রদর্শন করতে হবে।

এছাড়া ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র ব্যাংকের শাখাগুলোতে ঈদের আগে পাঁচ কর্ম দিবস ব্যাপী গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে (যদি না থাকে সেক্ষেত্রে টিভি মনিটর স্থাপনপূর্বক) পুরো ব্যাংকিং সময় পর্যন্ত প্রদর্শন করা হবে।

যেসব ব্যাংক জাল নোট সনাক্ত করবে:

যেকোনো প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের এই দু’জন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তারা হলেন; মো.শহিদুল আলম, যুগ্ম-পরিচালক। ফোন নম্বর ০১৭৬৭৬৭৪৫৩২ এবং মাহমুদুল করিম উপ-পরিচালক, ফোন নম্বর ০১৭১২১১২০০৩।

Jui  Banner Campaign
ট্যাগ: জাল নোটপশুর হাটবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT