চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্টনে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, জলকামান ব্যবহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

রাজধানীর নয়াপল্টনে জলকামান দিয়ে পানি ছিটিয়ে বিএনপি’র কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় কয়েকজন নেতা-কর্মীকে আটক করে তারা।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে শনিবার ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচি দিয়েছিল বিএনপি।

সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতা-কর্মীরা সেখানে জড়ো হন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ বিএনপির  জ্যেষ্ঠ নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টার দিকে কয়েক’শ কর্মীরা কার্যালয়ের সামনের সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়েন।এসময় খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

বিএনপি নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিলে লাঠিপেটা শুরু করে পুলিশ, এসময় জলকামান থেকে পানিও ছুঁড়তে দেখা যায়।

Reneta

লাঠিপেটায় আহত নেতা-কর্মীদের হাসপাতালে নেয়া হয়েছে।

বিএনপি মহাসচিবসহ অন্য নেতারা দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে আছেন। উত্তেজনা বিরাজ করছে সেখানে। ভেতর থেকে স্লোগান দিচ্ছে নেতা-কর্মীরা। স্লোগানের এক পর্যায়ে রুহুল কবির রিজভী কার্যালয় থেকে বেরিয়ে এসে গেটে অবস্থানরত নেতা-কর্মীদের ভেতরে নিয়ে যান।

এসময় সাংবাদিকদের তিনি বলেন: ‘বিএনপি’র কর্মসূচিতে পুলিশের বাধা সরকারের নোংরা আচরণের বহিঃপ্রকাশ, এটা অগণতান্ত্রিক। বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচীতে তারা হামলা চালিয়েছে।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি জনসভার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াজলকামাননয়াপল্টনবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্চে রেমিট্যান্সে রেকর্ড, প্রবৃদ্ধি প্রায় ১৪ শতাংশ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

এপ্রিল ২, ২০২৬

মেসি যদি বিশ্বকাপে খেলে তা হবে ‘বিশেষ’ কিছু: স্কালোনি

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাস: আজ মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্ধ শতক পর চাঁদে যাচ্ছে নাসা’র আর্টেমিস–২ ক্রু

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT