চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা উঠেছে মহামারিকালের ‘গ্রেটেস্ট শো অন আর্থে’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ন ২৩, জুলাই ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

পর্দা উঠেছে টোকিও অলিম্পিকের। শুক্রবার মহামারিকালের ‘গ্রেটেস্ট শো অন আর্থে’র উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে অনেকটা দর্শকশূন্য গ্যালারিতে। জাপান আসরে বাংলাদেশের ৬ অ্যাথলেট অংশ নিচ্ছেন।

টোকিও অলিম্পিকে চোখ রাখতে বিশ্ববাসীকে আমন্ত্রণ জানানো হয় জমকালো আতশবাজির মাধ্যমে। জাপানের সম্রাট নারুহিতো অলিম্পিকের উদ্বোধন করেন।

অ্যাথলেট, কোচ, কর্মকর্তা, আয়োজক কমিটি ও গুরুত্বপূর্ণ বাছাই হাজারখানেক দর্শক অবশ্য উপস্থিত ছিলেন গ্যালারিতে। স্বাগত অনুষ্ঠানে একটি ভিডিও প্রদর্শন করা হয়েছে। যাতে দেখানো হয় মহামারিকালে অ্যাথলেটরা কীভাবে অলিম্পিকের জন্য প্রস্তুত হয়েছেন ঘরবন্দি থেকে।

অ্যাথলেটরা অলিম্পিক মার্চে মাস্ক পরে অংশ নিয়েছেন। সব মিলিয়ে ২০৭টি দেশ এবারের আসরে অংশ নিচ্ছে। মার্চ পাস্টে সবার আগে ছিল অলিম্পিক গেমসের প্রথম আয়োজক গ্রিস। পরে অলিম্পিকের রিফিউজি দল। শেষে স্বাগতিক জাপান।

মার্চ পাস্টে বাংলাদেশের গর্বের লাল-সবুজ পতাকা বহন করেছেন সাঁতারু আরিফুল ইসলাম। তার সঙ্গে বাকি পাঁচ অ্যাথলেট ছিলেন সাঁতারু জুনাইনা আহমেদ, আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী, স্প্রিন্টার জহির রায়হান, শুটার আব্দুল্লাহ হেল বাকি।

করোনাভাইরাসের কারণে একবছর পিছিয়ে মাঠে গড়াল আয়োজন। জাপানে সংক্রমণ বাড়তে থাকায় টোকিও আসর নিয়ে শেষমুহূর্ত পর্যন্ত গুঞ্জন-সমালোচনা-প্রশ্ন ছিল। সবকিছুকে পাশ কাটিয়ে উদ্বোধন হয়েই গেল ‘গ্রেটেস্ট শো অন আর্থে’র।

Jui  Banner Campaign
ট্যাগ: অলিম্পিক-২০২১টোকিও অলিম্পিক-২০২১দিয়ারোমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT