চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দার সুপারস্টার নয়, ভালো অভিনেত্রী হতে চাই: তানহা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ন ০৭, মে ২০২১
বিনোদন
A A

‘ভোলা তো যায়না তারে’ সিনেমায় নিরবের সঙ্গে ২০১৬ সালে বড়পর্দায় যাত্রা শুরু তানহা তাসনিয়ার। পরে ‘ধুমকেতু’ (শাকিব খানের সঙ্গে), ‘ভালো থেকো’ (আরিফিন শুভর সঙ্গে) নামে আরও দুটি সিনেমায় তিনি কাজ করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে আরেক সিনেমা ‘বিয়ে আমি করবো না’ (বিপরীতে চিত্রনায়ক ইমন)। রুপালী পর্দায় তুলনামূলক কম কাজ থাকায় নাটকে নিয়মিত কাজ করছেন তাহনা।

আসন্ন ঈদে তার অভিনীত চারটি নাটক প্রচারের অপেক্ষায়। তানহা চাইছেন, একজন ভালো অভিনেত্রী হতে। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি তার ভাবনা জানিয়ে বলেন, পর্দার সুপারস্টার নয়, ভালো অভিনেত্রী হতে চাই। সেটা নাটক বা সিনেমা যে কোনো মাধ্যম থেকে হতে পারে।

তিনি বলেন, বড়পর্দার সুপারস্টার হতে হবে এই চিন্তা কখনই কাজ করে না। আমি নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে থাকতে চাই না। মানুষ যেন বলে ভালো অভিনেত্রী। অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, সিনেমা সেভাবে হচ্ছে না। অভিনয় জিনিসটা অনুশীলনের বিষয়। কাজ কমায় তাও করা যায় না। তাহলে কী বেকার বসে থাকবো? গত একবছরে ‘বিয়ে আমি করবো না’ নামে মাত্র একটি সিনেমা করেছি। আমার তো আরও কাজ করার কথা ছিল। তবে নাটকের আয়োজন সিনেমার না মতো থাকলেও কাজ করে বেশ কমফোর্ট ফিল করি।

নাটকে নিয়মিত কাজ করলেও সিনেমার ক্যারিয়ারে কোনো ক্ষতি হবে না বলে মনে করেন তানহা তাসনিয়া। তিনি বলেন, অনেক গুণী শিল্পীরাও দুই মাধ্যমে কাজ করে যাচ্ছেন। যেমন চঞ্চল চৌধুরী। পাশের দেশের শিল্পীরাও ওয়েবে কাজ করছেন আবার সিনেমাও কাজ করছেন।

তানহা মনে করেন, মিডিয়াতে তার কাজের সময়টা একেবারে ভুল সময়। তিনি বলেন, ইন্ডাস্ট্রির অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। এদিক থেকে আনলাকি মনে হয়। কারণ, সিনেমার সুসময় আমরা পাইনি। সেটার নেগেটিভ ইমপ্যাক্ট পাচ্ছি। এরপরেও আশাবাদী যে সিনেমার সুদিন ফিরবে। ভালো অভিনেত্রী হতে গেলে অভিনয় শিখতে হবে, অনুশীলন করতে হবে তাই ছোটপর্দায় কাজ করছি।

Reneta

তানহার লাস্ট বল, সরলের খোঁজে, ইগো প্রবলেম এই তিনটি নাটকের পরিচালক আদিবাসী মিজান। সহশিল্পীরা সালাহউদ্দিন লাভলু, আ খ ম হাসান। আরেকটি নাটক স্বরাজ দেবের পরিচালনায় ‘পরিমাণে তুমি’ যেখানে তার সহশিল্পী ইরফান সাজ্জাদ।

Jui  Banner Campaign
ট্যাগ: আ খ ম হাসানআরিফিন শুভচিত্রনায়ক ইমনতানহা তাসনিয়াতাহনা তাসনিয়ানাটকলিড বিনোদনশাকিব খানসালাহউদ্দিন লাভলুসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT