চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরের ম্যাচেই লা লিগা জিততে চান আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের মাসখানেক বাকি থাকতেই লা লিগা জয়ের পথে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার টেবিলের নীচের দিকের দল এস্পানিওলের বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে শিরোপা। উদযাপনের অপেক্ষা বাড়াতে চান না স্প্যানিশ জায়ান্টদের কোচ কার্লো আনচেলত্তি।

করিম বেনজেমা-লুকা মদ্রিচদের ইতালিয়ান কোচ চাচ্ছেন বার্নাব্যুতেই শিরোপা নিশ্চিত করতে। একই সঙ্গে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতের মনোবলও বাড়িয়ে নিতে চান লস ব্লাঙ্কোসদের বস।

শুক্রবার লা লিগায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘শনিবার আমরা যদি লিগ শিরোপা জিততে পারি, অবশ্যই আমরা উদযাপনে মাতবো। আমি মনে করি, এটি আমাদের ম্যান সিটির বিপক্ষে ম্যাচে সহায়তা করবে।’

চলতি মৌসুমে দুর্দান্ত ধারাবাহিক স্পেনের রাজধানীর ক্লাবটি। টেবিলে দ্বিতীয় দলটিও তাদের থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে। সাদা জার্সিধারীদের দলটি ৩৩ ম্যাচের ২৪টিতেই জিতেছে। হেরেছে তিনটিতে, পয়েন্ট ভাগাভাগি করেছে ৬ ম্যাচে। পয়েন্ট তালিকায় ধরাছোয়ার বাইরে, ৭৮ পয়েন্ট। এবার ব্লাঙ্কোসদের সামনে একটু আগে ভাগেই শিরোপা উদযাপনের হাতছানি।

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিএস্পানিওলচ্যাম্পিয়ন্স লিগবার্নাব্যুম্যান সিটিরিয়াল মাদ্রিদলা লিগাস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT