চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিস্থিতি আরো খারাপ হবে’, বাড়ি বাড়ি ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ন ২৯, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

করোনাভাইরাস পরিস্থিতি ঠিক হওয়ার আগে সেটা আরো খারাপ হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বাড়ি বাড়ি পাঠানো লিখিত চিঠিতে এমন কথা বলেছেন তিনি।

কোভিড-১৯ পজিটিভ হয়ে বর্তমানে স্বেচ্ছায় আইসোলেশনে থাকা বরিস জনসন বলেন, দরকার হলে আরো কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে।

বাড়ি থেকে বের হওয়া ও স্বাস্থ্য তথ্য নিয়ে সরকারের আইনের বিস্তারিত নিয়ে সরকারি লিফলেট বিলি করা হয়, সেখানে যুক্ত ছিলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাঠানো চিঠিও।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০১৯ জন। শনিবারই সেখানে প্রাণ হারায় ২৬০ জন। আরো নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৭,০৮৯ জন।

৩০ মিলিয়ন পরিবারের কাছে লিফলেট বিলি করতে খরচ হবে ৫.৮ মিলিয়ন পাউন্ড। চিঠিতে জনসন লিখেছেন, শুরু থেকেই আমাদের চাওয়া সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। বৈজ্ঞানিক ও মেডিক্যাল পরামর্শ অনুযায়ী কোনো পদক্ষেপ সঠিক সময়ে নিতে আমরা মোটেও দ্বিধা করবো না।

গত সপ্তাহে যুক্তরাজ্যে করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে দুই জনের বেশি জনসমাগম নিষিদ্ধ করা হয়, নিত্যপ্রয়োজনীয় ছাড়া সব দোকান বন্ধ করা হয়।

Reneta

জনসন বলেন, করোনা পরিস্থিতি ভালো হওয়ার আগে আরো খারাপ হবে। কিন্তু আমরা সঠিক প্রস্তুতি নিচ্ছি। যত বেশি আমরা নিয়ম মেনে চলবো তত কম প্রাণ হারাবে আর দ্রুতই স্বাভাবিক জীবন ফিরে পাবো।

পরবর্তী দুই তিন সপ্তাহে করোনাভাইরাস পরিস্থিতি আরো খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। চিঠিতে জনসন এই মহামারীকে ‘জাতীয় জরুরি সময়’ হিসেবে ঘোষণা করেন। আর তিনি আবারও সবাইকে ঘরে থাকতে বলেন। তাহলেই জীবন বাঁচবে।

এসব নিষেধাজ্ঞায় পরিবারের উপর অর্থনৈতিক প্রভাব পড়বে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাই টেবিলে খাবার রাখার জন্য যা যা করা দরকার সরকার সব করবে। কর্মী ও ব্যবসায়ীদের বিলিয়ন পাউন্ড সহায়তা করা হবে।

লিফলেটের সঙ্গে প্রধানমন্ত্রীর চিঠিতে হাত ধোয়ার নিয়ম, করোনাভাইরাসের লক্ষণ, বাড়ি থেকে বেরোনোর সরকারি নিয়মকানুন ও  ঝুঁকিপূর্ণ মানুষদের রক্ষার পরামর্শও দেওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসপ্রধানমন্ত্রীব্রিটেনযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT