চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিশ্রম ছাড়া কিছুই বোঝে না কোহলি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২৮, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বর্তমানে সেরা ব্যাটসম্যানের তালিকায় অবধারিতভাবেই থাকবেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক কেবল দলের ব্যাটিং স্তম্ভই নন, বড় রানতাড়ায় বড় ভরসাও বটে। প্রয়োজনে রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক, যখন যা প্রয়োজন সবকিছুর মিশেলে গড়া এক নাম তিনি। তার এই কোহলি হয়ে ওঠার বড় কারণ অক্লান্ত পরিশ্রম, এমন বলেছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

এক ফেসবুক লাইভে কোহলি বন্দনায় মেতেছিলেন রাঠোর। শুধু মেধাই নয়, কীভাবে কোহলি আজ বিশ্বসেরা সেটা জানিয়েছেন, ‘আমার কাছে কোহলির সবচেয়ে পছন্দের দিক হল খেলাটার প্রতি তার অঙ্গীকার। সে বিশ্বের সেরা খেলোয়াড় হতে চেয়েছে, সেজন্য পরিশ্রমও করে গেছে। নিজের সেরাটাই সবসময় দিয়েছে, আমার দেখা সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় হল কোহলি। আমার চোখে অন্যদের থেকে তার সবচেয়ে বড় শক্তি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতা।’

‘সে কেবল একক মাত্রার খেলোয়াড় নয়, পরিস্থিতির চাহিদা মাত্র সে খেলার মোড় ঘুড়িয়ে দিতে পারে। সে ফরম্যাট অনুযায়ী ভিন্ন ভিন্ন খেলা খেলতে পারে। আর এটাই তার বড় শক্তি।’

‘সবচেয়ে বড় উদাহরণটা দেখেছি ২০১৬ সালের আইপিএলে। সেই আসরে সে ৪টি সেঞ্চুরি করেছে, আর ছক্কা মেরেছে ৪০টি। সে বিধ্বংসী এক ফর্ম নিয়ে এরপর ওয়েস্ট ইন্ডিজ গেছে। টানা দুই মাস আইপিএলে খেলার পরও টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ডাবল সেঞ্চুরি করেছে এবং একবারও বল আকাশে না উড়িয়ে!’

‘হঠাৎ এভাবে খেলা পরিবর্তন হয়ে যাওয়ার কারণ হল আপনি ভিন্ন এক ফরম্যাটে খেলছেন আর সব ব্যাটসম্যানই এটা পারে না। আমার চোখে কোহলি জানে তাকে কী খেলতে হবে আর এটাই তার সবচেয়ে বড় শক্তি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলকোহলিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT