চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালনায় নিয়মিত হচ্ছেন সাবরিনা সাবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

‘মার্কস অলরাউন্ডার-২০১০’ প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন কণ্ঠশিল্পী সাবরিনা সাবা। তারপর থেকে পরিচিতি পেয়েছেন কণ্ঠশিল্পী হিসেবে। বিশেষ করে আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘পৃথিবী অনেক বড় অনেক’ গান দিয়ে আলোচনায় আসেন তিনি।

এরপর একে একে তার ২০টিরও বেশি মিক্সড অ্যালবাম এবং একাধিক মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। তবে শুধু গান নয়; উপস্থাপনা, নাচ, ছবি আঁকা, আবৃত্তি, অভিনয় সবকিছুতেই রয়েছে তার সমান দক্ষতা।

তার সাথে কথা হয় চ্যানেল আই অনলাইনের তারই এক ফাঁকে সাবা জানালেন, তিনি ড্রাইভিং এবং সাঁতার জানেন না! বাকি সব কাজে তিনি ওস্তাদ! এখানেই শেষ নয়, সাবা শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য বানিয়েছেন দুইটি। শিগগির প্রকাশ হতে যাচ্ছে তার নির্দেশনায় নির্মিত আরো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার গল্প তৈরি করেছেন তিনি নিজেই।

নিজের আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়ে সাবরিনা সাবা বলেন, আমার ইচ্ছে আগামীতে নিয়মিত স্বল্পদৈর্ঘ্য পরিচালনা করবো। নিজের সৃষ্টি গল্প থেকেই এগুলো তৈরি করবো।

তিনি আরো বলেন, পরিচালনা করবো শখের বশে। আমি পেশাদার কণ্ঠশিল্পী। গান বাদে যা কিছুই করি, তার সবই শখ করে। তবে শখে করলেও আত্মবিশ্বাস নিয়ে কাজ করি, তাই কাজগুলো ভালো হয়।

সাবার নির্মিত নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ভুলে (মিসটেক)। এতে নির্দেশনার পাশাপাশি তিনি নিজেও অভিনয়ও করেছেন।

Reneta

এ চলচ্চিত্রটি নিয়ে সাবা বললেন, এই স্বল্পদৈর্ঘ্যটি পুরোপুরি রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হয়েছে। যার ব্যাপ্তি ১৪ মিনিট। আমার সঙ্গে অভিনয় করেছেন বাপ্পী রাজ। এই স্বল্পদৈর্ঘ্যে একটি গান রয়েছে। আগামী দু-তিনদিনের মধ্যে গানটি প্রকাশ হবে।

এতে গানের কথা লিখেছেন তারেক হামিম ও সাবা নিজেই। সুর-সংগীত করেছেন অনিক সাহান।

গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই গানটি তৈরি করা হয়েছে জানিয়ে সাবা বলেন, গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল বসুধা মিউজিক-এ প্রকাশ হবে।

‘আমার তৃতীয় সলো অ্যালবামের গান তৈরির সময় একটা রোমান্টিক গল্প মাথায় আসে। সেই গানের গল্প নিয়েই ‘ভুলে’ নির্মাণ করা হয়েছে। আশা করছি, প্রকাশ হলে কাজটি সবাই পছন্দ করবেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনসাবরিনা সাবাসাবা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও কানাডার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অন্টারিওতে বৈঠক

ফেব্রুয়ারি ৫, ২০২৬
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে টেলি স্বাস্থ্যসেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ সেবাটি ঝুঁকির মুখে পড়েছে

নীরবে বন্ধের পথে জাতীয় স্বাস্থ্য বাতায়ন ‘১৬২৬৩’

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টিন অধ্যায় পেছনে ফেলে এগিয়ে যেতে চান ট্রাম্প

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ৩৪৫ রোহিঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে বড় খবর!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT