চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালক সমিতির ভোট গ্রহণ শেষ, গণনা চলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

সকাল ৯ টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছিল চলচ্চিত্র পরিচালকদের নির্বাচনের ভোট গ্রহণ। মাঝে দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত বিরতি শেষে আবার শুরু হয় ভোট গ্রহণ। বিকেল ৫ টায় ভোট দেওয়ার সময় শেষ হয়েছে।

ইতোমধ্যে শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশনের প্রধান কমিশনার হিসেবে আছেন আবদুল লতিফ বাচ্চু। আরও দুই সহকারী কমিশনার হিসেবে আছেেন শফিকুর রহমান ও ডি এইচ নিশান।

কমিশন সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, ৩৬২ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩১৯ টি। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট প্রদান করেছেন নির্মাতারা। সবার মাঝে ছিল উৎসবের আমেজ। সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরুর সঙ্গে সঙ্গে প্রার্থীদের মধ্যে ফলাফল নিয়ে আগ্রহ বাড়ছে। বাড়ছে অপেক্ষাও।

ভোট শুরুর সকালে এফডিসি ঘুরে দেখা যায়, ভোটারদের উপস্থিতি বেশ ভালো। একাধিক অসুস্থ নির্মাতাও ভোট প্রদানের জন্য এসেছেন এফডিসিতে। এমনকি হুইল চেয়ারে বসে কিংবা কাঁধে ভরে করেও একাধিক প্রবীণ নির্মাতা এফডিসির পরিচালক সমিতির অফিসে এসে ভোট দেন তাদের পছন্দের প্রার্থীদের। শুধু তাই, অভিনেতা-নির্মাতারাও তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছে।

দুপুরের পর ভোট দিতে এফডিসি আসেন আলমগীর, সোহেল রানা, রুবেল, অনন্ত জলিল, এটিএম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, তৌকীর আহমেদ, নাদের খান, সুজাতা, মাসুম আজিজ প্রমুখ।

পরিচালকদের নির্বাচন কেন্দ্রে এসে কুশল বিনিময় করেন জায়েদ খান, সাইমনসহ অনেকেই।

Reneta

এদিকে নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরাও। বিশেষ করে গুলজার-বদি ও বাদল-বজলুর রশিদের প্যানেলের সবাই নির্বাচনের পরিবেশ নিয়ে চ্যানেল আই অনলাইনের কাছে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।

এবার দুই প্যানেল থেকে থাকছেন বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। অন্য প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন বাদল খন্দকার এবং মহাসচিব পদে থাকছেন বজলুর রাশেদ চৌধুরী। নির্মাতা সাফি উদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলআলমগীরএটিএম শামসুজ্জামানতৌকীর আহমেদনাদের খানপরিচালক সমিতিমাসুম আজিজরুবেললিড বিনোদনসালাউদ্দিন লাভলুসুজাতাসোহেল রানা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT