চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালকের বিরুদ্ধে মামলা করলেন নায়ক বাপ্পি

১১:১৪ পূর্বাহ্ন ১৬, নভেম্বর ২০১৬
বিনোদন
A A

অাগামী বছরের প্রথমদিকে চমক নিয়ে সিনেমা পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তারা এরআগেও জুটি বেধে কাজ করে সফল হয়েছেন। সেই সফলতা আরো একবার দেখা দিবে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমায়। ছবিটি ইতিমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। কিন্তু ছবিটি নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা।

এ ছবির নায়ক বাপ্পি  প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করলেও তার ডাবিং অন্য কেউ করছেন। যা মেনে নিতে পারছেন না তিনি। তবে পরিচালক অনন্য মামুন বলেছেন, নায়কের উচ্চারণে জটিলতা থাকায় অন্য কারো ডাবিং করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠান।

তার কারণ  একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দেওয়ার জন্য যা করা দরকার প্রতিষ্ঠান তাই করবে। এবং সিনেমাটি যথাযথ সময়ে মুক্তি পাবে। bappiএমনকি ‘অস্তিত্ব’ খ্যাত এ নির্মাতা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,  একটা কথা পরিস্কার করে বলতে চাই বাপ্পিকে অনেকের পছন্দ না, বা তার অভিনয় ভালো লাগে না, বা তার কন্ঠ পছন্দ না। আপনাদের সব ধারণা বদলে যাবে ” আমি তোমার হতে চাই” সিনেমাটা দেখার পরে। নতুন একজন বাপ্পিকে পাবেন আপনারা।

বিষয়টি নিয়ে বাপ্পির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি যোগাযোগ করেননি।

এর আগেও ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ সিনেমায় বাপ্পির কণ্ঠ ব্যবহার করা হয়নি। এছাড়া আরো কয়েকটি সিনেমায় বাপ্পির কণ্ঠ ব্যবহার করেননি পরিচালক।
আমি ‘তোমার হতে চাই’ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এছাড়া আরো অভিনয় করেছেন, জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন-সোমেশ্বর অলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাপ্পি চৌধুরীবিদ্যা সিনহা মিম
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT