চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাণ’ কি মিন্নির ঘটনা থেকে অনুপ্রাণিত?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

‘পোড়ামন ২’ এবং ‘দহন’-এর পর আবারও নতুন ছবি ‘পরাণ’ নিয়ে পর্দায় ফিরছেন পরিচালক রায়হান রাফী। আগের দুই ছবিতে সিয়াম-পূজা থাকলেও নতুন এ ছবিতে শরিফুল রাজ ও মিমকে নিয়েছেন নির্মাতা, সঙ্গে যোগ হয়েছেন ইয়াশ রোহান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এ ছবির টিজার প্রকাশ পেয়েছে। আর টিজার প্রকাশের পরেই শুরু হয়েছে আলোচনা। যথারীতি রায়হান রাফীর নির্মাণ শৈলী ও গল্পের উপস্থাপনা নিয়ে প্রশংসা করছেন চলচ্চিত্র প্রেমী দর্শকেরা। ভাল কিছু পাওয়ার আভাস ই থাকলো পুরো টিজারে!

তবে দর্শকের খটকা অন্য জায়গায়। টিজারের শুরুতে ‘পরাণ: একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত’ বলায়! কেননা শুটিং শুরুর পর থেকে গুঞ্জন ছিল, গত ২৬ জুন বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা ও মিন্নির ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘পরাণ’!

টিজারেও যেন তেমন একটি গল্পেরই আভাস! তাই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে!

সত্যিই কি মিন্নির ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘পরাণ’? পরিচালক রাফির উত্তর, একজন মেয়েকে দুটো ছেলেই ভালোবাসে। আমাদের চারপাশে এমন হরহামেশাই দেখা যায়, বা একজন ছেলের দুটো মেয়ের সঙ্গে প্রেম থাকে। আমার ‘পরাণ’ ছবির গল্প সরাসরি রিফাত-মিন্নির ঘটনা নিয়ে নির্মিত নয়। আর টিজারে তো সবকিছু বলে দেব না।


নির্মাতা বলেন, ট্রেলার আসবে তখন দর্শক আরও পরিষ্কার হবে। তবে হ্যাঁ, একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি বানিয়েছি। কোন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছি সেটা দর্শক পুরো ছবি দেখলে বুঝতে পারবে। এর আগে আমি কোনোভাবেই জানাবো না।

Reneta

‘পরাণ’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাজ, মিম, ইয়াশ, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে লাইভ টেকনোলজিস প্রযোজিত এ ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে না বলে জানালেন রায়হান রাফী।

তিনি বলেন, ‘পরাণ’ পুরোপুরি দেখার পর যা আশা করেছিলাম তার চেয়ে বেশি কিছু হয়েছে। তাই মুক্তির আগে ও পরে একমাস করে প্রচারণার সময় চাই। ঢাকা সিটি নির্বাচনের জন্য সঠিকভাবে প্রচারণা করতে পারিনি।

তাই মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে ‘পরাণ’ মুক্তি দিতে চাইছেন রায়হান রাফী। তিনি বললেন, বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি মাসের মধ্যেই ছবি সেন্সর করতে চাই। আশা করছি, ‘পোড়ামন ২’-এর মতো হিট কিছু পাবে দর্শক। ছবি চিত্রনাট্য করেছেন শাহ্জাহান সৌরভ ও রায়হান রাফী। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।

গেল নভেম্বরে ‘ন ডরাই’ মুক্তির আগে শরিফুল রাজ চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে একই কথা বলেছিলেন। তার ভাষ্য ছিল এমন, কারও হত্যাকাণ্ড নিয়ে সিনেমা করিনি। এটা মফঃস্বলের ছেলে-মেয়ের গল্প। মিন্নির ঘটনা নেই এখানে। এটা মানুষের কনফিউশন। মিন্নি, বন্ডের চরিত্র করতে গেলে ওইসব কাজের প্রস্তুতি নিতে হবে অনেকদিন ধরে। আমাদের গল্পের প্লট মিন্নি-বন্ড না।

ময়মনসিংহে গেল সেপ্টেম্বর মাসজুড়ে ‘পরাণ’ ছবির শুটিং হয়। নির্মাতা সূত্রে জানা যায়, ৩১ দিনে শুটিং শেষ করা হয়েছে। ‘পরাণ’ প্রসঙ্গে মিম বলেন: ছবিতে মেকআপ ছাড়া শুটিং করেছি। একেবারে ন্যাচারালভাবে অভিনয় করেছি। প্রথম প্রথম একটু টেনশনে ছিলাম- না জানি কেমন হয়! পরে দেখলাম সব ঠিকঠাক আছে। ‘পরাণ’-এ আমি অনন্যা চরিত্রে অভিনয় করেছি।

Jui  Banner Campaign
ট্যাগ: পরাণবিদ্যা সিনহা মিমমিন্নিমিমরায়হান রাফীলিড বিনোদনশরীফুল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT