চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পপিকে অশিক্ষিত বললেন শাকিল খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ন ১৮, আগস্ট ২০১৭
বিনোদন
A A
স্ত্রীকে পাশে নিয়ে ফেসবুক লাইভে শাকিল খান

স্ত্রীকে পাশে নিয়ে ফেসবুক লাইভে শাকিল খান

‘একটি অশিক্ষিত মানুষই এ ধরণের কথা বলতে পারে, শিক্ষিত মানুষ নয়।’ বললেন একসময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। আজ ১৮ আগস্ট শুক্রবার ফেসবুক লাইভে আসেন তিনি। কারও নাম না বললেও কথাগুলো তিনি বলেছেন চিত্রনায়িকা পপিকে উদ্দেশ্য করে। এ সময় শাকিল খানের পাশে ছিলেন তার স্ত্রী।

সম্প্রতি এটিএন বাংলার ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে পপি বলেন, ‘প্রথম একজনের সঙ্গে প্রেম করেছিলাম। ওইটা আমার জন্য ব্যাড এক্সপেরিয়েন্স ছিল। শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিল না। আমি যতটুকু জানি, শাকিলের অনেকগুলো প্রেম ছিল, অনেকগুলো বিয়েও ছিল। অনেকের সাথে তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে।’

এই মন্তব্যের প্রতিবাদ জানাতে আজ স্ত্রীকে পাশে নিয়ে ফেসবুক লাইভে এসেছেন শাকিল খান। তিনি আরও বলেন, ‘গত কিছুদিন যাবৎ​ কিছু অপপ্রচারের কারণে আপনাদের কাছে আসতে বাধ্য হলাম। যে কথাগুলো মানুষ আলোচনা করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। মিথ্যা কথা। তা কারও কাছে গ্রহনযোগ্যতা পাবে না।’

পপি ও শাকিল খান
পপি ও শাকিল খান

সবশেষে তিনি বলেন, ‘আমি ভালো আছি, ভালো থাকতে চাই। আমার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছি।’

শাকিল খান ও পপি জুটি হয়ে কয়েকটি ছবিতে অভিনয় করেন। এরপর তাদের প্রেম ও বিয়ে নিয়ে নানা কথা আলোচিত হয়। তখন জানা যায়, পপির মা এই স​ম্পর্কের ব্যাপারে মোটেই আগ্রহী ছিলেন না। আর এদিকে শাকিল খানের কিছু কর্মকাণ্ড তাকে প্রশ্নবিদ্ধ করে। কিছু ভুল পদক্ষেপ নেওয়ায় সমালোচিত হন। একসময় চলচ্চিত্র ছাড়তে বাধ্য হন তিনি। শাকিল খান এখন ব্যবসার সাথে জড়িত। বিয়ে করেছেন। তার সন্তান রয়েছে। ওদিকে পপি এখনো বিয়ে করেননি। চলচ্চিত্রেও তেমন ব্যস্ততা নেই তার।

শাকিল খানের ফেসবুক লাইভের ভিডিও:

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: পপিশাকিল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজ ভোটের দিন, নিজের মালিকানা বুঝে নেওয়ার দিন: ভোট দিয়ে নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চালু থাকবে: ট্রাম্প

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT