বহুল আলোচিত পদ্মাসেতু ষড়যন্ত্র মামলায় বিশ্বব্যাংককে দুর্নীতির অভিযোগের প্রমানের নথিপত্র আদালতে উপস্থাপন করতে হবে না। কানাডার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অব কানাডা শুক্রবার এই সিদ্ধান্ত দিয়েছেন।
কানাডা থেকে প্রকাশিত পত্রিকা নতুন দেশ পত্রিকা এই খবরটি নিশ্চিত করেছে।
এর আগে কানাডার অন্টারিওর সুপরিয়র কোর্ট অব জাস্টিসের আদালত বিশ্বব্যাংককে তাদের কাছে নথিপত্র আদালতের পর্যালোচনার জন্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিশ্বব্যাংক সেই নির্দেশের বিরুদ্ধে কানাডার সুপ্রীম কোর্টে আপিল করে। গত নভেম্বর মাসে সেই আপিলের শুনানি হয়।
শুক্রবার সকালে সুপ্রীমকোর্ট বিচারিক আদালতের নির্দেশ অকার্যকর ঘোষণা করেন। ফলে বাংলাদেশের পদ্মাসেতু যড়যন্ত্র মামলার বিচার চলার পথে আপাতত আর কোনো প্রতিবন্ধকতা রইলো না।
পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশের যোগাযোগ খাতের সবচেয়ে
বড় এ প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় বিশ্বব্যাংক। এরপর বাংলাদেশ নিজস্ব
অর্থায়নেই সেতুটি নির্মাণের কার্যক্রম শুরু করে।








