চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মাপুরাণের পাখি: প্রথম গানেই হাহাকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ন ১২, নভেম্বর ২০১৯
বিনোদন
A A
পদ্মাপুরাণ সিনেমার একটি দৃশ্য

পদ্মাপুরাণ সিনেমার একটি দৃশ্য

পদ্মা পাড়ের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত রাশিদ পলাশের চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। এ ছবিটির প্রথম গান মুক্তি পেল ১১ নভেম্বর রাতে। তানিয়া নুরের লেখা ‘পাখি’ শিরোনামের এই গানটি কণ্ঠ দিয়েছেন কলকাতার ইমন চক্রবর্তী ও বাংলাদেশের নির্ঝর চৌধুরী।

লাইভ টেকনোলোজির ইউটিউব চ্যানেলে গানটি পাওয়া যাচ্ছে।

প্রথম গান নিয়ে রাশিদ পলাশ বলেন, প্রথম গান রিলিজের পর বেশ ভালো সারা পাচ্ছি। পর্যায়ক্রমে আমরা আমাদের সিনেমার অন্য গানগুলোও রিলিজ দেবো।

ইউটিউবে গানটি প্রকাশের পরই দর্শক-ভক্তরা গানটি নিয়ে তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন। সুমাইয়া ফারাহ নামের একজন লিখেছেন: মনপুরার পর ভাল লাগার মত মডার্ন ফোক পেলাম। অন্য আরেকজন মন্তব্য করেছেন: গান, দৃশ্যায়ন-সবই চমৎকার। এমন সিনেমা-ই বাংলা সিনেমার সুদিন ফেরাবে। দারুণ!

‘পাখি’ গানটি দেখে আফলানুত নাহার নামের এক দর্শক তার মতামত জানিয়েছেন লিখেছেন: বাংলা সিনেমার গানে অনবদ্য সংযোজন ‘পাখি’। নির্ঝরের জন্য প্রাণঢালা ভালোবাসা। ইমন দি’র গান সবসময় অসাধারণ।-এরকম আরো বহু প্রশংসা বাক্য দেখা গেছে ‘পাখি’ গানটি নিয়ে।

‘পদ্মাপুরাণ’ ছবিটির শুটিং শেষে বর্তমানে সম্পাদনার কাজ চলছে। শিগগিরই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে বলে জানান নির্মাতা।

Reneta

‘পদ্মাপুরাণ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, চম্পা, শম্পা রেজা, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, প্রসুন আজাদ, মারিয়া প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইলোরা গহরকায়েস চৌধুরীচম্পাডনমারিয়াশম্পা রেজাশিমুল খানসাদিয়া মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT