অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ।
ব্যক্তিগত কারণ ও স্বাস্থ্যগত দিক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর এই পদত্যাগপত্র দেয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
২০২১ সালের ২৪ জানুয়ারি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ।








