চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথে ফিরল টটেনহ্যাম, বায়ার্নের শতভাগ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নতুন মৌসুমে হামেস রদ্রিগেজের প্রথম গোলের রাতে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। কলম্বিয়ান তারকার খাতা খোলার ম্যাচে শালকে জিরোফোরকে ২-০ গোলে হারায় জার্মান ‘কাইজাররা’। দলের অপর গোলটি করেন রবার্ট লেভানডোভস্কি।

বায়ার্নের জয়ের রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছে টটেনহ্যাম হটস্পার। টানা তিন হারের পর দলকে পথে ফিরিয়েছেন বিশ্বকাপের ‘গোল্ডেনবয়’ হ্যারি কেন ও লামেলা। ব্রিংটন এন্ড হোভ অ্যালবিয়নকে ২-১ গোলে হারিয়েছে পচেত্তিনোর শিষ্যরা।

শালকেকে হারিয়ে চলতি মৌসুমে নিজেদের জয়ে হার শতভাগ ধরে রাখল বায়ার্ন। শালকের ঘরের মাঠে ম্যাচের পুরোটাই নিয়ন্ত্রণ করেছে অতিথিরা। অষ্টম মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে বুলেট শটে গোল করেন ২৭ বছরের রদ্রিগেজ। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডোভস্কি।

টানা সপ্তম বুন্দেসলিগা শিরোপা পথে দুর্দান্ত গতিতেই ছুটছে নিকো কোভাচের দল। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে বায়ার্ন। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে হার্থা বার্লিন।

এদিকে, তিন হারের পর আবার জয়ে ফিরেছে টটেনহ্যাম। ব্রিংটন এন্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৪২ মিনিটে প্রথম গোল করেন কেন। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে স্কোরলাইন ২-০ করেন লামেলা। ম্যাচের যোগ করা সময়ে একটি গোল শোধ করেন অ্যালবিয়নের অ্যান্থনি নকার্ট।

এই জয়ের পর ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচনম্বরে টটেনহ্যাম। আর ছয় ম্যাচে শতভাগ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইনম্বরে ম্যানসিটি। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে ম্যানইউ।

Jui  Banner Campaign
ট্যাগ: টটেনহ্যাম হটস্পারবায়ার্ন মিউনিখলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT