চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পণ্য প্যাকেটজাতে জনপ্রিয় হচ্ছে কলা পাতার ব্যবহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ন ২৬, মে ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A

প্লাস্টিকের একক ব্যবহার যে কত ক্ষতিকর সেই তথ্য ইতোমধ্যে অনেক আলোচনার জন্ম দিয়েছে। ২০১৬ সালে পৃথিবীতে ৩৫ মিলিয়ন মেট্রিক টনের বেশি প্লাস্টিক উৎপাদিত হয়েছেে এবং এর অর্ধেকই একক ব্যবহারের জন্য। যেমন, প্যাকেটজাতকরণের প্লাস্টিক পণ্য, প্লাস্টিকের বোতল এবং স্ট্র।

এসব উপাদান আমাদের পরিবেশে হাজার বছরের বেশি সময় থেকে যাবে। বিজ্ঞানীদের ধারণা, ২০৫০ সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমান বেশি থাকবে।

গিভ ইট লাভ ডটকম জানায়, এই তথ্য কতটা ভয়াবহ তা আন্দাজ করাই যায়। কিন্তু যদি প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। এশিয়ার একটি সুপারমার্কেট এই কাজেরই অংশ হয়ে উঠেছে।

থাইল্যান্ডের ছিয়াংমাই শহরের একটি সুপারমার্কেট সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে একবার ব্যবহার করা হয় এরকম প্লাস্টিকের পরিবর্তে তারা কলা গাছের পাতা ব্যবহার করবে। এখন সেখানে শসা, মরিচ মটরশুটি, বেগুনসহ অন্যান্য সবজির আঁটি বাঁধতে কলার পাতা ব্যবহার করা হচ্ছে।

আটি বেঁধে কলার পাতাতেই বারকোডের স্টিকার লাগানো হচ্ছে। এবং সেখানে লেখাও থাকছে কলার পাতা এবং পণ্য কীটনাশকমুক্ত। অনেক মুদিখানার দোকানেও প্লাস্টিকের পরিবর্তে কলার পাতার ব্যবহার জনপ্রিয় হচ্ছে।

পণ্য প্যাকেটজাতকরণে কলার পাতার ব্যবহার বিজ্ঞানের কোন দ্রুত আবিষ্কার নয়। হাওয়াইতে শুকরের কাবাব রাখার ক্ষেত্রে কলার পাতার ব্যবহারের পুরনো ঐতিহ্য রয়েছে। সাউথ এবং সেন্ট্রাল আমেরিকার অন্যান্য দেশেও তামালিস (এক ধরনের খাবার) প্যাকেটজাত করতে কলার পাতার ব্যবহার হয়ে আসছে। এশিয়াতেও স্টিকি রাইস (আঠালো ভাত) প্যাকেট করতে কলার পাতার ব্যবহার করা হয়। 

Reneta

পারফেক্ট হোমস ছিয়াংমাই তাদের ফেসবুকে পণ্য প্যাকেট করতে কলার পাতার এই ব্যবহারে পোস্ট দিলে তা ভাইরাল হয়। সুপারমার্কেটটির প্রশংসা করে অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন। ইতোমধ্যে ৩৫ লাখ বার পোস্টটি দেখা হয়েছে এবং ১৭ হাজার বার তা শেয়ার হয়েছে।

অনেকেই জানতে চেয়েছেন কৃষকদের বাজারে কিভাবে এর ব্যবহার বাড়ানো যায়, যেখানে শিশুরা স্ট্র বা নলখাগড়া দিয়ে শাকসবজি বেঁধে থাকে। অনেকেই আবার জানতে চয়েছেন কলার পাতা কোথায় কিনতে পাওয়া যায়।

তবে এর বিপরীত চিত্রও আছে। অনেকে এই পোস্টে মন্তব্য করেছেন এতে করে কলার পাতার সংকট দেখা দেবে। বুদ্ধি খাটিয়ে কিভাবে এর বিকল্প ব্যবস্থা করা যায় তার সুপারিশ করেছেন অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: প্লাস্টিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথবারের মত ভোট দিয়েছেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT