চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চম দিনে কর মেলায় রাজস্ব আয় ৩১১ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করদাতারা আয়কর মেলার পঞ্চম দিনে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। এদিন মেলায় ২ লাখ ৯০ হাজার ৮৩০ জন করদাতা সেবা গ্রহণ করার পাশাপাশি আয়কর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৬ হাজার ২শ জন। আর পঞ্চম দিনে কর সংগ্রহ হয়েছে ৩১১ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৮৭৪ টাকা।

এছাড়া ৫ দিনে মেলায় মোট আয়কর সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৮ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা।

৫ম দিনেও পুরো সময়জুড়ে করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ, বিশেষ করে তরুণ ও নারী করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, ড. জাকির আহমেদ খান, ড. আব্দুল মজিদ, ড. নাসির উদ্দিন এবং মো. গোলাম হোসেন ঢাকায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মেলা পরিদর্শন করেন। এসময় তারা মেলায় বিভিন্ন স্টল ও বুথ ঘুরে দেখেন এবং করদাতাদের সাথে কুশলাদি বিনিময় করেন।

এছাড়াও করদাতাদের সুবিধায় এবার প্রথমবারের মতো আয়কর মেলার জন্য একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট http://(www.aykormela.gov.bd) চালু করা হয়েছে। এতে করদাতারা মেলায় না এসে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, এ বছর ৮ বিভাগের সব কয়টি জেলার ৫৬টি উপজেলাসহ মোট ১২০টি জায়গায় আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার মেলার পরিধি গত বছরের তুলনায় কয়েকগুণ বাড়ানো হয়েছে। ৫২টি আয়কর রিটার্ন বুথ, ৫৩টি হেল্প ডেস্ক, ব্যাংক বুথ (সোনালী ১৩টি, জনতা ৫টি ও বেসিক ব্যাংকের ৪টি), ই-পেমেন্টের জন্য ৩টি, ই-ফাইরিংয়ের জন্য ২টি পৃথক বুথ বসানো হয়েছে। এ ছাড়া মেলায় আগত করদাতাদের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একটি মেডিকেল বুথ রয়েছে।

Reneta

রাজধানী ছাড়াও সব জেলা শহর এবং ৫৬টি উপজেলায় মেলা হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৫৭টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় ব্যক্তিশ্রেণির করদাতারা হয়রানিমুক্তভাবে রিটার্ন জমা দিতে পারবেন। বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী, জেলা শহরে ৪ দিনব্যাপী, ৪৮ উপজেলায় দুই দিন ও আট উপজেলায় দিনব্যাপী করমেলা চলছে। এবার দেশের ১২০ স্থানে আয়কর মেলার আয়োজন করা হয়েছে।

আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলায় আয়কর দেয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়কর মেলাএনবিআররাজস্বরিটার্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ

মার্চ ৩১, ২০২৬

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT