চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পগবায় ‘সংস্কৃতি দূষণ’ শঙ্কায় রামোস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ন ১৮, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

জিনেদিন জিদানের পল পগবা প্রীতি নতুন কিছু নয়। নিজ ক্লাবে তাই স্বদেশীকে আনতে প্রায় সবরকম চেষ্টাই করছেন রিয়াল মাদ্রিদ কোচ। তাতেই আবার সমস্যা দেখছেন ফরাসি কোচের আরেক প্রিয় শিষ্য সার্জিও রামোস। রিয়াল অধিনায়কের মতে সান্তিয়াগো বার্নাব্যুতে পগবার পা পড়লে দূষিত হবে পরিবেশ!

বার্সেলোনা ভিত্তিক পত্রিকা ডন ব্যালন প্রতিবেদনে লিখেছে, পগবাকে কোনভাবেই মাদ্রিদে চান না রামোস। সেজন্য অনেকটা ‘পগবা ঠেকাও’ আন্দোলনের কর্মসূচি দিয়ে ম্যানইউ তারকাকে দলে টানতে নিষেধ করেছেন লস ব্লাঙ্কোস দলপতি!

ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে কানাকানি, পগবাকে দলে পেতে চুক্তির খুব কাছে চলে গেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবের চাওয়া ১৮৮ মিলিয়ন ইউরো। কিন্তু স্প্যানিশ ক্লাবটির ইচ্ছা খরচটা যেন কোনভাবেই ১৫০ মিলিয়নের বেশি না ওঠে। এরপরও কোনো উপায় না মিললে বাকি খরচটা ধীরেসুস্থে পরিশোধে ইচ্ছুক রিয়াল।

কিন্তু রামোস চান যতটুকু এগিয়েছে রিয়াল, সেখানেই যেন থেমে যায়। তার মতে, বার্নাব্যু সংস্কৃতির সঙ্গে একদমই বেমানান পগবা। শুধু তাই নয়, ড্রেসিংরুমের জন্য পগবা একজন ক্ষতিকারক খেলোয়াড় বলেও মত তার!

পগবা মাদ্রিদে এলে তার জনপ্রিয়তায় টান পড়তে পারে, এমন শঙ্কা থেকেই নাকি রামোসের এমন দাবি! রিয়াল অধিনায়ক চান না, আরেকজন গ্যারেথ বেল হয়ে উঠুন ২০১৮ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। পাঁচ মৌসুম মাদ্রিদে কাটানোর পরও এখন পর্যন্ত রিয়ালের খেলোয়াড়দের আপন করে নিতে পারেননি ওয়েলস ফরোয়ার্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: পল পগবারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসার্জিও রামোস
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT