চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারালাইসড চুমকি, খাচ্ছেন ঘাস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ন ১০, মার্চ ২০১৮
বিনোদন
A A

সম্পূর্ণ নতুন খবরে-ছবিতে চ্যানেল আই অনলাইনের আয়নায় ধরা পড়েছেন নাজনীন হাসান চুমকি। পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন মঞ্চ-টেলিভিশন-সিনেমার সুপরিচিত মুখ চুমকি। খাবার না পেয়ে খেতে হচ্ছে পুকুর পাড়ের ঘাস!

তবে তথ্যটি বাস্তব সত্য নয়।  বিষয়টি কেবল নাটকের চরিত্র। যে চরিত্র তার অনেক কষ্টে পাওয়া সন্তানকে বড় করে সন্তানের স্ত্রীর নির্মম আচরণের শিকার হয়। পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী হয়েও সন্তানের স্ত্রীর নির্মমতায় খাবার বঞ্চিত হতে থাকে। পরবর্তীতে প্রায় অচল শরীরকে টেনে হিঁচড়ে বাড়ির কাছের পুকুরের সামনে গিয়ে ঘাস খেয়ে কাটায় অনেক ভোর। তারপর একদিন অসহায় মরে পড়ে থাকেন মা। মুখে তার আটকে থাকা ঘাস।

‘ঘাস’ নামের টেলিফিল্মে এমন চরিত্রে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি। বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র স্রস্টা কাজী আনোয়ার হোসেন এর ছেলের বউ মাসুমা মাইমুরের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন গোলাম হাবীব লিটু।

বিশ্ব মা দিবসে চ্যানেল আইতে প্রচারিত হবে টেলিফিল্মটি। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘মা’ দিবস হিসেবে পালিত হয়। ছেলের চরিত্রে অভিনয় করেছেন রাজীব সালেহীন এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সুষমা সরকার। এর বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন অশোক কর্মকার, শিশু শিল্পী রক্তিম প্রমুখ।

‘ঘাস’ টেলিফিল্মে নাজনীন হাসান চুমকি এবং শিশুশিল্পী রক্তিম

মঞ্চের এক সময়ের ‘দ্রৌপদী’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ‘ঘানি’ টেনে। ‘নিত্যপূরাণ’ এর প্রথম দ্রৌপদী ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নিজেও একাধিক নাটক লিখেছেন, করেছেন পরিচালনা।

চরিত্রটিতে অভিনয় প্রসঙ্গে চুমকি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গল্পটি খুবই শক্তিশালী। লেখিকা জানিয়েছিলেন একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তিনি নাটকটি লিখেছেন। আমার চরিত্রটির এত স্তর আছে তা বলে বোঝাতে পারবনা। চারটি বয়স পর্বের পথ পরিক্রমা রয়েছে। কাজটি করে অভিনেত্রী স্বত্ত্বার সামান্য তৃপ্তি মিলেছে।’

Reneta

ছবি: এস এম নাসির

Jui  Banner Campaign
ট্যাগ: ঘাসচুমকিচ্যানেল আইটেলিফিল্ম
শেয়ারTweetPin1

সর্বশেষ

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT