চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানের পদোন্নতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানের পদোন্নতি দিয়েছে সরকার। নৌবাহিনী প্রধানের পদবী ‘ভাইস অ্যাডমিরাল’ হতে ‘অ্যাডমিরাল’ এবং বিমান বাহিনী প্রধানের পদবী ‘এয়ার মার্শাল’ হতে ‘এয়ার চিফ মার্শাল’-এ উন্নীত করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবকে এডমিরাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরারকে এয়ার চিফ মার্শাল র‌্যাংক ব্যাজ পর্যায়ক্রমে পরিয়ে দেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম ফরিদ হাবিব নৌসদর দপ্তরে এসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সকল পরিদপ্তরের পরিচালকগণ এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার র‌্যাংক ব্যাজ পরিধান শেষে বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২, ২০২৬

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল: চাক শুমার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে

এপ্রিল ২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার অবনতি, স্পেনকে সরিয়ে শীর্ষে ফ্রান্স, বাংলাদেশ কোথায়?

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT