চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে ছাত্র-পুলিশের সংঘর্ষে আহত ২০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ন ২৮, এপ্রিল ২০১৭
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীতে আন্দোলনরত মেডিকেল এ্যাসিস্টেন্ট স্কুলের (ম্যাটস্) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ ও ম্যাটসের ১৭ শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে ৮ জনকে নোয়াখালী জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ১১ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ম্যাটস্ শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের গাড়ি আটকে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদেরকে চলে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা পুলিশের একটি পিকআপ ভ্যান সহ সড়কে কয়েকটি অটোরিকশা ও পৌর পার্কের বাতি ভাংচুর করে।

এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে অতিরিক্তি পুলিশ সুপারের দেহরক্ষী, গাড়ির চালক ও এক এস আই সহ ১৭ শিক্ষার্থী আহত হন। পুলিশের লাঠিচার্জে অন্তত ১৭ শিক্ষার্থী আহত হয় এবং ৩০ জন ছাত্র-ছাত্রীর কোন খোঁজ মিলছে না বলে দাবি করে ম্যাসট্ শিক্ষার্থীরা।

উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, সরকারি কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কাজ করার সুযোগ দেয়াসহ চার দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীরা গত কয়েকদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নোয়াখালিসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT