চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নোলক’ মুক্তিতে আর বাধা নেই, আসছে ঈদেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

একের পর এক বাধার মুখে পড়ছিল শাকিব খান ও ববি অভিনীত নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবি ‘নোলক’। এই বাধার কারণ ছিল পরিচালক ও প্রযোজকের দ্বন্দ্ব। অবশেষে কেটে গেল ঘোর অমানিশা। সব বাধা কাটিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে ‘নোলক’।

সোমবার ছবিটি বিনা কর্তনে মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড। তাই আর কোনো বাধা নেই ‘নোলক’ মুক্তিতে।

চ্যানেল আই অনলাইন- ‘নোলক’ চলচ্চিত্রের পোস্টার

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু চ্যানেল আই অনলাইনকে ‘নোলক’-এর ছাড়পত্র পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বললেন, সোমবার আনকাট সেন্সর পেয়েছে ছবি। প্রযোজক চাইলে এখন যে কোনো সময় মুক্তি দিতে পারেন।

২০১৭ সালের ১ ডিসেম্বর রামুজি ফিল্ম সিটিতে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। টানা একমাস শুটিংয়ের পর পুরো ইউনিট দেশে ফেরে। এরপর শুরু হয় পরিচালক রাশেদ রাহা ও প্রযোজক সাকিব সনেটের মধ্যে মনোমানিল্য। প্রযোজক অভিযোগ করেন, রাহা শুটিং বাদে অন্যখাতে অতিরিক্ত অর্থ ব্যয় করেছেন। এছাড়া একাধিক অভিযোগ তুলে রাহাকে পরিচালনা থেকে বাদ দেন।

এর জেরে রাশেদ রাহা পরিচালকের শর্ত ফিরে পেতে পরিচালক সমিতিতে অভিযোগ করেন। সেন্সর আটকাতে তৎপর হন। কিন্তু সব প্রতিবন্ধকতা পেরিয়ে সিদ্ধান্ত আসে রাশেদ রাহা বাদ। প্রযোজক সাকিব সনেটই এ ছবির পরিচালক। তার নামটিই পরিচালক হিসেবে ছবিতেও ব্যবহার করা হবে। এমনকি মুক্তির পর সবখানে পরিচালকের নাম হিসেবে সাকিব সনেটই থাকবে।

‘নোলক’ চলচ্চিত্রের প্রথম লুক

সেন্সর সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, পরিচালক-প্রযোজকের দ্বন্দের বিষয়টি সেন্সর বোর্ডের দেখার বিষয় নয়। ছবির প্রযোজক যিনি তিনি লিখিত আবেদনের মাধ্যমে ছবি জমা দেন। সেন্সর বোর্ড থেকে একটা ফর্ম দেয়া হয় সেখানে কারা কারা কাজ করেছেন শিল্পী, মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে সবকিছু তাদের নাম লিখে দিতে হয়।

Reneta

কে পরিচালক এটা বাইরে থেকে সমাধানের ব্যাপার। সেন্সর বোর্ডে পরিচালকের আবেদনের কোনো জায়গা নেই। প্রযোজকের আবেদনের প্রেক্ষিতে ছবি সেন্সর হয়। ‘নোলক’-ও তাই হয়েছে-বললেন প্রযোজক নেতা খসরু।

‘নোলক’-এর মহরত অনুষ্ঠানে তারা…

‘নোলক’ দেখে কেমন লেগেছে জানতে চাইলে প্রযোজক খসরু বলেন, ‘নোলক’-এ ভিন্নতা আছে। শাকিব খানের গতানুগতিক ছবি না। ববিকে দেখতেও দারুণ লেগেছে। ভালোই কমেডি আছে দেখলাম। মামলা পরিবারের কতোটা ক্ষতি করতে পারে, বেকার থাকলে মাথায় শয়তানের বাসা বাঁধে এ বিষয়টি আছে। এমন ছোট ছোট খুব ভালো কিছু ট্রিটমেন্ট আছে। এছাড়া দুই পরিবারের সুন্দর একটা গল্পের ছবি ‘নোলক’।

‘নোলক’ প্রযোজনা করেছে ‘বি হ্যাপি এন্টারটেনমেন্ট’। প্রতিষ্ঠানটির কর্ণধার সাকিব সনেট চ্যানেল আই অনালাইনকে বলেন, এ ছবির প্রযোজক আমি। এখন পরিচালক হিসেবে আমার নাম থাকবে। ‘নোলক’ মুক্তি দেব ঈদুল ফিতরে এটা পুরোপুরি নিশ্চিত। সেন্সর যেহেতু পেয়ে গেছি, মুক্তি আর কেউ আটকাতে পারবে না।

রামুজি ফিল্ম সিটিতে টানা শুটিং করেছেন রাশেদ রাহা

‘নোলক’-এর সেন্সর পাওয়ার খবরটি জানতেন না রাশেদ রাহা। চ্যানেল আই অনলাইনের কাছে বিষয়টি শোনে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, যদি ‘নোলক’-এর সেন্সর হয়েই থাকে তাহলে এটা নির্মাতাদের জন্য একটা অশনী সংকেত। এ ধরনের ঘটনা এখন অনেকেই করতে সাহস পাবে। পরিচালককে হেয় করার একটা রাস্তা তৈরী করে দেয়া হলো।

‘নোলক’ মুক্তির জন্য কখনোই বাধা হয়ে দাঁড়াননি দাবী করে রাশেদ রাহা আরো বলেন, আমি কখনোই চাইনি ‘নোলক’ প্রেক্ষাগৃহে না আসুক। যদি চাইতাম তাহলে মামলা মোকদ্দমার আশ্রয় নিতাম। আমিও চাই ‘নোলক’ দর্শকের সামনে আসুক। শুধু আমার চাওয়া ছিলো, এই ছবির নব্বই ভাগ কাজ আমি করেছি, সেই ন্যায্যতা যেন বজায় থাকে।

শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিতে অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব প্রমুখ। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুভব মাহাবুবওমর সানিনোলকববিমৌসুমিরজতাভ দত্তরেবেকালিড বিনোদনশহিদুল আলম সাচ্চুশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT