চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নোলক’-এর সব চরিত্র জাতীয় পুরস্কার পাওয়ার মতো: সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ন ২৭, মে ২০১৯
বিনোদন
A A
আসছে ঈদে মুক্তি পাচ্ছে ‘নোলক’...

আসছে ঈদে মুক্তি পাচ্ছে ‘নোলক’...

নোলক একেবারে পরিপূর্ণ মৌলিক ছবি। এর গল্প শক্তিশালী। এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকের চরিত্রই শক্তিশালী। এসব চরিত্রে যারা অভিনয় করেছেন, তারা প্রত্যেকেই জাতীয় পুরস্কার পেতে পারেন বলে মন থেকে বিশ্বাস করেন- ছবির প্রযোজক ও পরিচালক সাকিব সনেট।

বহুল আলোচিত ‘নোলক’ মুক্তি পাচ্ছে আসন্ন ঈদে। মুক্তির আগে সংবাদকর্মীদের নিয়ে ‘গেট-টুগেদার’-এর আয়োজন করে নোলক টিম। সেখানে উপস্থিত থেকে সাকিব সনেট বলেন, ছবির নায়ক শাকিব খান হাজির হবেন একেবারে ভিন্নরূপে। যে লুক ও চরিত্রটার জন্য দর্শক দীর্ঘদিন অপেক্ষা করেছেন। একজন দর্শক হিসেবে শাকিব খানকে যেভাবে দেখতে চেয়েছি, নোলকে সেভাবেই তাকে উপস্থাপন করা হয়েছে।

নায়িকা ববিরও নোলকের মাধ্যমে নতুন জন্ম হতে যাচ্ছে বলে মনে করেন সাকিব সনেট। আরও বলেন, শহিদুল আলম সাচ্চুর চরিত্রে অনেক ডাইমেনশন রয়েছে। কখনও হাসাবেন, কখনও কাঁদাবেন। ধারণা যা করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি ভালো অভিনয় উনি করেছেন। প্রতিটি শিল্পী এতো পরিশ্রম করেছেন যে কাজটা খুব সহজ করে দিয়েছেন।

সনেট বলেন, কষ্ট যা হয়েছে কিছু ভুল সিলেকশনের কারণে হয়েছে। তবে শিল্পী, মিউজিশিয়ান মিলে প্রত্যেকেই ছবিটি অসাধারণ করে দিয়েছেন। সবকিছু পেরিয়ে মুক্তির দোরগোড়ায় আছি। সকলের সাপোর্ট পেলে ‘নোলক’কে একটি সফল প্রজেক্ট করতে পারবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে নায়িকা ববি বলেন, অনেকের কাছ থেকে শুনেছি ‘নোলক’ নাকি ঈদের ছবি না! এটা আবার কেমন ছবি? ভালো ছবি মানেই ঈদের ছবি। নোলক একটি ভালো ছবি। তাই এটিও ঈদের ছবি। দেশের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ। নোলকও বড় বাজেটের ছবি। ঈদে মুক্তি দেয়ার ছবি।

তিনি বলেন, ‘নোলক’ দিয়ে আমাকে সবাই মনে রাখবে। শাকিব খান অনেক বড় একজন শিল্পী। এই নোলকই হবে তার ক্যারিয়ারে ওয়ান অব দ্য ফাইনেস্ট ছবি।

Reneta

অভিনেতা শহিদুল আলম সাচ্চু বলেন, ফেরারি ফরহাদের অতি সাধারণ গল্পে নির্মিত হয়েছে ‘নোলক’। সাকিব সনেট ও তার টিম ওই সাধারণটাকে অসাধারণভাবে চিত্রায়িত করেছেন। প্রতিটি শিল্পীর ভালো অভিনয়ের জন্য যা যা প্রয়োজন সেই আদায় করেছেন। আমি ডাবিংয়ে এটা দেখেছি। সুপারহিট হবে এসব বলতে চাইনা। মানুষের ছবি দেখার ক্ষুধা মেটাবো ‘নোলক’ দিয়ে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানী।

ঈদুল ফিতরে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘নোলক’। এরই মধ্যে ৪০টির বেশি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপি এন্টারটেনমেন্ট থেকে এমনটাই জানানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ববিশহিদুল আলম সাচ্চুশাকিব খানসাকিব সনেট
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT