চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোবেল শান্তি পুরস্কারের দেশে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ

নাসিমুল শুভনাসিমুল শুভ
১১:৪২ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

শরণার্থী শিবিরের শিশুদের জন্য তাদের মাতৃভাষা নির্ভর ডিজিটাল ক্লাস এবং রাস্তায় মেয়েদের নিরাপদ চলাচলে প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের উদ্ভাবনী প্রতিভা দেখিয়ে এবছর নোবেল শান্তি পুরস্কারের আসরে যাচ্ছেন বাংলাদেশের দুই তরুণ। তবে নোবেল শান্তি পুরস্কারের জন্য নয়, টেলিনর ইয়ুথ ফোরামের ‘শান্তির জন্য ডিজিটালাইজেশন’ নির্ভর বৈশ্বিক আয়োজনে বিশ্বের ১২ টি দেশের তরুণদের সঙ্গে তারাও উপস্থাপন করবেন নিজেদের ভাবনা।

টেলিনর ইয়ুথ ফোরামের বাংলাদেশ রাউন্ড থেকে নির্বাচিত এই দুই তরুণ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী মিয়া মো খেইং ও রাকিব রহমান শাওন। আগামী ডিসেম্বর মাসে নরওয়ের অসলোতে বৈশ্বিক অনুষ্ঠানের মূল আয়োজনে অংশ নেবেন তারা।একই সময় অসলোতে নোবেল শান্তি পুরষ্কারের আসরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন নির্বাচিত এই দুই তরুণ-তরুণী।

নারীর জন্য নিরাপদে-স্বাচ্ছন্দে চলাচল নিশ্চিত করা এবং হয়রানি মুক্তির জন্যই মিয়ার পরিকল্পনার নাম ‘মুক্তি। আর শরণার্থী শিবিরে প্রযুক্তির মাধ্যমে রোহিঙ্গা, সিরিয় শরণার্থী শিশুদের মতো লাখো শরণার্থী শিশুর জন্য মাতৃভাষায় ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করতে শাওনের ধারণার নাম ‘মেক দেম স্ট্রং’।

রোববার জিপিহাউজে আয়োজিত বাংলাদেশ রাউন্ডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা বাংলাদেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের প্ল্যাটফর্ম থেকে শেখার সুযোগ করে দেয়ার জন্য আমি গ্রামীণফোনকে ধন্যবাদ জানাচ্ছি।

আয়োজন সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্টদূত সিসেল ব্লেকেন বলেন, তোমাদের ধারণা এবং উদ্ভাবনগুলো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। টেলিনর ইয়ুথ ফোরাম এবং ডিজিটালাইজেশন ফর পিস প্ল্যাটফর্ম ব্যবহার করে এদের বাস্তবায়ন করতে আমি তোমাদের আহবান জানাচ্ছি।

বাংলাদেশ রাউন্ডে নির্বাচিত মিয়া মো খেইং ও রাকিব রহমান শাওনের সঙ্গে শিক্ষামন্ত্রী এবং গ্রামীণফোন সিইও

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি বলেন, ‘আজকে যেসব অসাধারণ ধারণা উপস্থাপিত হয়েছে তা আমাকে উজ্জীবিত করেছে, কারণ এর সবগুলোই বাংলাদেশকে আরো ভালো একটি দেশে পরিণত করার ইচ্ছা প্রকাশ করছে।’

Reneta

নোবেল পিস সেন্টার (এনপিসি) ও টেলিনর গ্রুপ আয়োজিত ইয়ুথ ফোরাম ১৩টি দেশের ১৮ থেকে ২৮ বছরের তরুণ-তরুণীদের জীবন বদলানো ধারণা উপস্থাপনের সুযোগ দেয়। এ বছর প্রায় ১৫’শ বাংলাদেশি তরুণ-তরুণী এই কর্মসূচীতে অংশ নিতে আবেদন করেন। তাদের মধ্যে বাছাই করা ৭ জনকে নিয়ে আজ বাংলাদেশে এর চূড়ান্ত নির্বাচনী পর্ব অনুষ্ঠিত হয়।

চূড়ান্তে পর্বে ৭ জন প্রতিযোগীর ৭ টি আইডিয়া বা প্রযুক্তির উদ্ভাবনী প্রয়োগ থেকে মিয়া মো খেইং এবং রাকিব রহমানের প্রকল্প দু’টি নির্বাচন করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রামীণফোনটেলিনর
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তি স্বাক্ষর, শুল্ক কমে ১৯ শতাংশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT