চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোবেল চান না ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ০৪, মার্চ ২০১৯
আন্তর্জাতিক
A A

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ফেরত পাঠানোয় দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ও পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার যে দাবি উঠেছে, তা নাকচ করে দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য নই। কাশ্মীরবাসীর আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে সংকট নিরসন এবং উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন যিনি, তারই এই পুরস্কার পাওয়া উচিত।

সোমবার এক টুইটবার্তায় ইমরান খান এ কথা জানান বলে উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়া।

এর আগে গত শনিবার দেশটির তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী ইমরান খানের নোবেল পুরস্কারের জন্য দাবি উত্থাপন করার কথা জানান।

সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় পাইলট অভিনন্দনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়ার ফলে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার অবসান হয়েছে।

Reneta

দুই দেশের বৈরি সম্পর্কের হ্রাসে প্রধানমন্ত্রী ইমরান খানের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করে আরো বলা হয়, ইমরান খান যুগান্তকারী এ সিদ্ধান্তের ফলে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দাবি রাখে।

তার ওই ঘোষণা দেয়ার একদিন পর শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য নয় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতের পাইলট অভিন্দনকে মুক্তি দেয়ার সিদ্ধান্তে ইমরানকে নোবেল পুরস্কার দেয়ার দাবি জানান পাকিস্তানের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। এ দাবিতে টুইটারে হ্যাশট্যাগ দিয়ে ঝড় তুলেন তারা। পাকিস্তানজুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয় ‘নোবেল প্রাইজ ফর ইমরান খান’ হ্যাশট্যাগ।

পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব, তুরস্ক, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তার রাজনৈতিক প্রজ্ঞার ব্যাপক প্রশংসা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী ইমরান খানশান্তিতে নোবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT