চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপা‌লে নি‌খোঁজ তা‌লিকার সকল বাংলা‌দেশী উদ্ধার

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৯:৪১ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

নেপা‌লে ভূ‌মিক‌ম্পের পর সেখা‌নে নি‌খোঁজ সকল বাংলা‌দেশী‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। ত‌বে আন্তর্জাতিক সহায়তার পরও উদ্ধার তৎপরতায় নেপালীরা হতাশ। এখন পর্যন্ত অনেক জায়গায় উদ্ধারকারীদল পৌঁছাতেই পারেনি।

নেপালে তিনদিনের রাষ্ট্রীয় শোকের আজ দ্বিতীয় দিন চলছে।

খোলা আকাশের নিচে থাক‌তে বাধ্বায হওয়া নেপালীরা স্বজনের খোঁজে দিশেহারা। শনিবারের ভূমিকম্পের পর প্রায় প্রতিদিনই হচ্ছে এক বা একাধিক ভূ কম্পন। এ কারণে গত কয়েক দিনে হেলে পড়েছে আরো অনেক ভবন। যাদের বাড়ি টিকে আছে তারাও অবস্থান করছেন তাঁবুতে বা খোলা আকাশের নিচে।

বাংলাদেশ দূতাবাস বলেছে, শুরুর দিকে নিখোঁজের তালিকায় যে বাংলাদেশিরা ছিলন তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আর নতুন করে কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি।

কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশিফি বিনতে শামস বলেন, নেপালে ভয়াবহ ভূমিকস্প হয়েছে। এর প্রভাব এখন বোঝা না গেলেও কয়েকমাস পরই অবস্থা প্রকট আকার ধারণ করবে। আমাদের অনেক সুযোগ আছে তাদের সাহায্য করার।

কাঠমান্ডুর সুন্ধরায় বাংলাদেশ দূতাবাসের মধ্যে অবস্থান করছে দেশে না ফেরা একাধিক বাংলাদেশী।

Reneta

নেপালে উদ্ধার তৎপরতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী ছাড়াও যোগ দিয়েছে সরকারি বেসরকারি অনেক সংস্থা।

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ, চীন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।

বাংলাদেশ বিভিন্ন স্পটে বেশ কয়েকটি দেশের সঙ্গে ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক ছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে একাধিক চিকিৎসক ও স্বেচ্ছাসেবক নিজ উদ্যোগে নেপালে এসেছেন দুস্থদের পাশে দাঁড়াতে।

কাঠমান্ডুতে পাহাড়ের ভাঁজে ভাঁজে বাড়ি। আর দূর্ঘটনা ঘটেছে কাঠমান্ডুর প্রতিটি গলিতে।

ভূমিকম্পের পরপরই সহায়তা দিতে বাংলাদেশের ৩৪ সদস্যের একটি দল নেপাল যায়। ত্রাণসামগ্রী, ওষুধ, শুকনো খাবার ছাড়াও ৬টি চিকিৎসকদলও পাঠানো হয় সেখানে।

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালের ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT