নেপালের পশ্চিমাঞ্চলীয় কাইলালী জেলায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৭ পুলিশ কর্মকর্তাসহ নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিকেরও বেশী নিরাপত্তা কর্মী।
সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।
৭টি প্রদেশে নিয়ে নেপালকে ফেডারেল রাষ্ট্র গঠনের লক্ষ্যে রোববার নতুন সংবিধান প্রণয়নে একটি প্রস্তাব উত্থাপন করা হয় পার্লামেন্টে। এর প্রতিবাদে সোমবার সকালে রাজপথে নেমে বিক্ষোভ শুরু করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ‘থারুর’ একদল মানুষ।
থারু সম্প্রদায় নিয়ে আলাদা প্রদেশ গঠনের দাবি জানায় বিক্ষোভকারীরা।







