চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে বন্ধ ভারতীয় টিভি চ্যানেল

সিএইচআই + এইচটিসিএইচআই + এইচটি
১১:৪৮ পূর্বাহ্ন ১০, জুলাই ২০২০
বিনোদন
A A

বৃহস্পতিবার থেকে ‘দূরদর্শন’ ছাড়া সমস্ত ভারতীয় খবরের চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেপাল। শুক্রবার সকালে প্রকাশিত এক সংবাদে এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা।

ভারতের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নেপাল সরকারের পক্ষ থেকে সরকারিভাবে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধের কোনও নির্দেশ দেওয়া হয়নি। ডিসহোম, ডিএসএন, মাই টিভি, মেগা ম্যাক্সের মতো কেবল অপারেটররা নিজেরাই সেই চ্যানেলগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ভারতের একটি বেসকারি সংবাদ চ্যানেলের ‘অবমাননাকর’ ভিডিও তুলে ধরে নেপালে ভারত বিরোধী ভাবাবেগ আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে ওলি সরকার, এমনটাই দাবি ওই সংবাদের। সরাসরি না হলেও সেই ভিডিওর জন্য নয়াদিল্লিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কাঠমান্ডু।

নেপালের শাসক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জন ভট্টরাই একটি টুইটবার্তায় বলেন, নয়া মানচিত্র প্রকাশের পর ভারতীয় সংবাদমাধ্যমের তরফে যে খবর আসছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা সম্পূর্ণভাবে এই মনগড়া এবং ভুয়া রিপোর্টকে বাতিল করে দিচ্ছি। আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বাধীনতার প্রশ্নে নেপালের সরকার এবং মানুষের ঐক্যবদ্ধ অবস্থানকে সম্মান জানানোর জন্য ওদের (ভারত) অনুরোধ জানাচ্ছি।

তবে সরকারের পক্ষ থেকে ভারতীয় সংবাদ চ্যানেলে নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রশ্নে নেপালের তথ্যমন্ত্রী যুবরাজ খাতিওয়াড়া জানিয়েছেন, সরকারের নিষেধাজ্ঞা চাপানোর থেকে সংযম বজায় রেখে ভারতীয় চ্যানেলগুলি ‘সঠিক’ খবর পরিবেশন করছে, সেই বিষয়টি ভালো।

মেগা ম্যাক টিভি কেবল নেটওয়ার্কের সহ-সভাপতি ধ্রুব শর্মা অভিযোগ করেন, নেপালের বিষয়ে ‘অতিরঞ্জিত এবং অভাবনীয় অপপ্রচার’ চালাচ্ছে ভারতের সংবাদ চ্যানেলগুলি। বিশেষত ওলি এবং নেপালে চিনা রাষ্ট্রদূত হোউ ইয়ানকিকে নিয়ে ‘আপত্তিকর’ সংবাদ পরিবেশন করছে বলে অভিযোগ করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেলটেলিভিশনভারতীয়লিড বিনোদনসংবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT