চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্বের বিচারে ‘সমৃদ্ধ’ কোহলি, ‘বিবর্ণ’ রুট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বিরাট কোহলি এবং জো রুট— সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত পারফরম্যান্সে যতটা না আলোচনায়, তার চেয়ে অনেক বেশি শিরোনামে ‘অধিনায়কত্ব’ প্রশ্নে। ভারতের নেতৃত্ব ছাড়া নিয়ে জল কম ঘোলা করেননি কোহলি। অন্যদিকে, ইংলিশদের সাদা পোশাকে নেতৃত্বে কতটা উপযোগী রুট, সেটা নিয়েই বিস্তর জিজ্ঞাসা।

আলোচনা-সমালোচনা এবং হিসেব-নিকেশ ছাপিয়ে ভারতের সব ফরম্যাটের নেতৃত্বের বোঝা তুলে রেখেছেন কোহলি। আর সাদা পোশাকের ক্রিকেটে দুর্দান্ত সময় পার করলেও ‘নেতা’ হওয়ার গুণের প্রশ্নে খাবি খাচ্ছেন রুট। অস্ট্রেলিয়ার সাবেক ইয়ান চ্যাপেলের মতে, নেতৃত্বে বিরাট কোহলি সমৃদ্ধ থাকলেও রুটের অবস্থা যাচ্ছেতাই— বিবর্ণ।

কোহলিকে ‘সফল’ অধিনায়কের তকমা চাপিয়ে ক্রিকইনফোতে চ্যাপেল লিখেছেন, ‘অধিনায়ক হিসেবে কোহলি ব্যতিক্রম ছিলেন, সন্দেহ নেই। উৎসাহ দমিয়ে রাখেননি। কিন্তু ভারত দলকে আরও উঁচু স্থানে নিতে পারতেন। সহ-অধিনায়ক রাহানের দারুণ সহায়তায় ভারতকে দেশের বাইরের সাফল্যের চূড়ায় তুলেছিলেন, যা অন্যকোনো ভারতীয় অধিনায়ক পারেননি।’

কোহলি বন্দনায় মাতলেও রুটের সমালোচনায় মুখর চ্যাপেল। লাল বলের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারকে অধিনায়কত্বের বিচারে বলছেন ‘গরিব’। চ্যাপেল লিখেছেন, ‘অন্য যেকোনো অধিনায়কের থেকে দেশকে বেশিবার নেতৃত্ব দিয়েও ব্যর্থ জো রুট। ইংলিশ ভক্ত বা রুট কি বলছেন তাতে কিছু যায় আসে না, একজন দুর্দান্ত ব্যাটার হলেও তিনি দুর্বল অধিনায়ক।

‘রুট কখনই একজন সফল অধিনায়ক হতে পারবেন না। যদিও ঘরের মাঠে তার অধীনে দারুণকিছু রেকর্ড আছে ইংলিশদের। অধিনায়ক হিসেবে রুটের কল্পনাশক্তির অভাব আছে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না এবং খেলায় তার দূরদৃষ্টির প্রতিফলন ঘটে না।’ বলেছেন ইয়ান চ্যাপেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডকোহলিচ্যাপেলভারতরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্চে রেমিট্যান্সে রেকর্ড, প্রবৃদ্ধি প্রায় ১৪ শতাংশ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

এপ্রিল ২, ২০২৬

মেসি যদি বিশ্বকাপে খেলে তা হবে ‘বিশেষ’ কিছু: স্কালোনি

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাস: আজ মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT