চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতা হতে নেতৃত্বের দরকার নেই: কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

‘নেতা হওয়ার জন্য আপনার অধিনায়ক হওয়ার দরকার নেই। মনে করি প্রথমে আপনি কী অর্জন করতে স্থির করেছেন এবং সেই লক্ষ্যগুলো অর্জন করেছেন কিনা, সে সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকা দরকার। সবকিছুরই একটি মেয়াদ ও সময়কাল থাকে, তাই আপনাকে এটি সম্পর্কে সচেতন হতে হবে।’

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর জানুয়ারির মাঝামাঝিতে অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। সাদা পোশাকে নেতৃত্ব ছাড়ার পর এতদিনে এসে বিষয়টি নিয়ে খোলামেলা আলাপ করলেন তিনি, এভাবে তুলে ধরেছেন মনোভাব।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগেই সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে দেন কোহলি। বিসিসিআই পরে ওয়ানডের দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেয়।

ভারতের টেস্ট ইতিহাসে সেরা অধিনায়ক কোহলি, সেটির প্রমাণ দিচ্ছে পরিসংখ্যান। ৬৮ ম্যাচে নেতৃত্বে ৪০ জয়। এতবেশি ম্যাচে ভারতের হয়ে নেতৃত্ব ও জয়ের স্বাদ আর কারও নেই। এমন সাফল্যে নিজেকে কৃতিত্ব দিচ্ছেন না। সতীর্থদের অকুণ্ঠ প্রশংসা ঝরেছে সাবেক দলনেতার কণ্ঠে।

‘জানতাম আমাদের দক্ষতার অভাব নেই। স্কিলের দিক থেকে আমরা সেই সময় একেবারেই পিছিয়ে ছিলাম না। টিমের প্রতিভাকে আরও কীভাবে কাজে লাগানো যায়, সেটির কথা ভেবেছিলাম।’

নিজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কোহলি বলেছেন, ‘মনে করি, নিজের সম্পর্কে আপনি কী ভাবছেন সে সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। দিনের শেষে, আপনার যদি আরও বেশি দায়িত্ব থাকে, জানেন যে আপনার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তাই নিজের প্রতি সততা থাকতে হবে।’

Reneta

‘যদি জানি আমার খেলা যেখানে হওয়া উচিত সেখানে নেই, তাহলে আমাকে ঠেলে দেয়ার জন্য কারও দরকার নেই, নিজেই এটি সম্পর্কে সচেতন আমি।’

‘যখন দলের একজন খেলোয়াড় ছিলাম, তখন সবসময় অধিনায়কের মতো ভাবতাম। সবকিছুর একটা মেয়াদ এবং সময় থাকে। সেই ব্যাপারে অবগত থাকতে হবে। একজন ব্যাটার হিসাবে দলে আরও বেশিকিছু দিতে পারি। সেটা নিয়ে গর্ব করা যায়।’

‘আমার দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধ করতে চাই না এবং যদি এটিকে প্রসারিত করতে চান, আপনার সংস্কৃতির প্রয়োজন। সংস্কৃতির জন্য আপনাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। কৌশলের চেয়ে সংস্কৃতি বেশি গুরুত্বপূর্ণ। একজন অধিনায়ক হিসেবে আমি এমন একটি সংস্কৃতি আনার চেষ্টা করার দিকে বেশি মনোযোগ দিয়েছিলাম যে, আমরা যেকোনো জায়গায় জিততে সক্ষম হই।’

একসময় ধোনির নেতৃত্বে খেলেছেন কোহলি। ক্যাপ্টেন কুলের প্রশংসা করে বলেছেন, ‘মহেন্দ্র সিং ধোনি যখন দলে ছিলেন, তখন এরকম নয় যে তিনি নেতা ছিলেন না। তিনি এমন একজন ছিলেন যাকে আমরা ইনপুট দিতে পারতাম।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিবিরাটভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT