ল্যাটিন অঞ্চল থেকে সবার আগে নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপ। ফুরফুরে ব্রাজিলের জন্য শেষ দুই ম্যাচ কেবল মাত্র আনুষ্ঠানিকতা। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তাই পরীক্ষা-নিরীক্ষা সারতে মিডফিল্ডার ফ্রেডকে টেনে দল সাজিয়েছেন সেলেসাও কোচ টিটে।
২০১৫ সালের পর জাতীয় দলে ডাক পেলেন শাখতার দোনেৎস্কের মিডফিল্ডার ফ্রেড। আর দানিলো শেষবার জাতীয় দলে খেলেছেন ২০১৬ সালে। আগের মতই দলে ব্রাত্য থাকছেন বায়ার্ন তারকা ডগলাস কস্তা এবং চেলসি মিডফিল্ডার ডেভিড লুইস।
আগামী ৫ অক্টোবর বলিভিয়ার মাঠে গিয়ে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১০ অক্টোবর ঘরের মাঠে মুখোমুখি হবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির।
লাতিন অঞ্চল থেকে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সেলেসাওরা। ওই অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপও নিশ্চিত হয়ে গেছে তাদের।
ব্রাজিল দল:
গোলকিপার: অ্যালিসন, ক্যাসিও, এডারসন।
ডিফেন্ডার: দানি আলভেজ, দানিলো, ফিলিপে লুইস, মার্সেলো, মার্কুইনহোস, মিরান্দা, থিয়াগো সিলভা, জেমেরসন।
মিডফিল্ডার: রেনাতো অগাস্তো, কাসেমিরো, ফিলিপে কৌতিনহো, ফের্নানদিনহো, পাউলিনহো, উইলিয়ান, আর্থুর, ডিয়েগো, ফ্রেড।
ফরোয়ার্ড: ডিয়েগো তারদেল্লি, রবের্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসাস, নেইমার।






