ফুটবল

নেইমার-এমবাপে নয়, ইকার্দিকেই আনছে রিয়াল

নেইমার-এমবাপে নয়, ইকার্দিকেই আনছে রিয়াল

চলতি মৌসুমের শুরুটা একদমই আশাপ্রদ হয়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। মৌসুমের শুরুতেই দল ছাড়েন সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে দলের প্রধান স্ট্রাইকার করিম বেনজেমা-গ্যারেথ বেলে’র ফর্মও তেমন ভরসা দিতে পারছে না।

বদলি আনতে তাই অনেকদিন ধরেই উঠেপড়ে লেগেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ। তালিকায় আছেন অনেক তারকাই। তাতে সবচেয়ে এগিয়ে ইন্টার মিলানের মাউরো ইকার্দি।

স্প্যানিশ মিডিয়ার খবর, ২০ কোটি পাউন্ডে জানুয়ারির দলবদলে আর্জেন্টাইন তারকাকে দলে নিতে উদ্যোগী রিয়াল। ইন্টারের জার্সিতে প্রতি ম্যাচেই নিজের সেরাটা দিচ্ছেন ইকার্দি। ইতালিয়ান লিগে ৮ ম্যাচে গোল করেছেন ৬টি।

ইন্টার তাদের অধিনায়ক তথা তারকা খেলোয়াড়কে মৌসুমের মাঝপথে ছাড়ে কিনা সেটাই এখন দেখার।

বিষয়:মাউরো ইকার্দিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…