চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত হত্যা: সিরাজকে প্রশ্রয় দেওয়া আ.লীগ নেতাদেরও বিচার চান নাসিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বহিস্কৃত অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া আওয়ামী লীগ নেতাদেরও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিচারের দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিম। 

শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ের ’১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভায়’ তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন: আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্নেহভরে নুসরাতের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। তিনি দিন রাত চেষ্টা করেছেন যেন নুসরাত বেঁচে ওঠে। সিঙ্গাপুরের চিকিৎসকরাও পরামর্শ দিয়েছিলেন নুসরাতকে বাঁচিয়ে তুলতে। অবিলম্বে নুসরাতের হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন: ইতোমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে। এর যে মূল ঘাতক  চিন্তা করা যায়! সে একজন মাদ্রাসা অধ্যাক্ষ সে জামায়াত ইসলামী করতো। জামায়াতীরাও তাকে বহিঃষ্কার করেছে। এখন দেখলাম একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছিলো। আমি বলবো এ সমস্ত লোক আওয়ামী লীগ করতো না, এরা ক্রিমিনাল। এ ব্যক্তিকেও খুনির সঙ্গে একসঙ্গে বিচার করতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। আমাদের নেত্রী বলেছেন কোনো হত্যাকারীকে ছাড় দেওয়া হবে না। এরা আওয়ামী লীগের দুর্নাম করে।

অভিযোগ রয়েছে: সিরাজ সোনাগাজী ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে টিকে থাকতে স্থানীয় আওয়ামী লীগের শরণাপন্ন হন। আর তার এ কাজে সহায়তা করেন পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল হালিম মামুন।

তিনি বলেন: কোনো ফাঁক-ফোকর না রেখে বিশেষ ট্রাইবুনালে নুসরাত হত্যার বিচার করতে হবে। এতে দেশের মানুষ খুশি হবে। বাংলার জনগণ আমাদের সাধুবাদ দিবে। সাম্প্রতিক সময়ে নুসরাতসহ সকল শিশু ও নারী হত্যার বিচার দ্রুত ট্রাইবুনালে করে, দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। দেশের জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।

Reneta

তিনি বলেন: ধর্মান্ধ রাজনীতিবিদরা নুসরাত হত্যার প্রতিবাদ না করে অসাম্প্রদায়িক অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে। এদেরকে প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির উদ্দেশে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন: দয়া করে আপনারা সবকিছু নিয়ে রাজনীতি করবেন না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু করে জাতীয় ৪ নেতা হত্যার বিচারসহ কোনো হত্যার বিচার করেননি। আমরাই একমাত্র দল ক্ষমতায় থেকে নিজের দলের কর্মীকেও খাতির করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নুসরাত হত্যার শুধু বিচারই করবে না, দৃষ্টান্ত মূলক শাস্তিরও ব্যবস্থা করবে।

মুজিব নগর দিবস প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে ধরতে হবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। বাঙালির সঠিক ইতিহাসের আলোকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি রফিকুল আলমকে সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, স্বাধীন বাংলার বেতার শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাত হত্যানুসরাত হত্যাকান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তি স্বাক্ষর, শুল্ক কমে ১৯ শতাংশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT