নবাগত নায়িকা নুসরাত ফারিয়া অভিনীত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র ট্রেইলর প্রকাশিত হয়েছে। ট্রেইলরটি গত সোমবার জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এরই মধ্যে ট্রেইলরটি ইউটিউবে ঝড় তুলেছে।
এর আগে সিনেমার বেশ কয়েকটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছিলো। গ্ল্যামারগার্ল ফারিয়া ও পশ্চিম বাংলার অঙ্কুশের বৃষ্টি ভেজা রোমান্স দর্শকদের ভাসিয়েছে। ঠিক একই কায়দায় গানের পর ট্রেইলরে দিয়ে ঝড় তুলেছেন নতুন এই জুটি।
আসছে কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশের আব্দুল আজিজ ও ভারতের অশোক পতি পরিচালিত সিনেমাটি মুক্তি দেওয়া হবে। মুক্তির অাগে গত ১৪ সেপ্টেম্বর বিএফডিসিতে প্রদর্শিত হয়েছে ‘আশিকি’ চলচ্চিত্রটি।







