চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাতের আজ বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ন ১৯, জুন ২০১৯
বিনোদন
A A

আজ ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা ও পশ্চিমবঙ্গ থেকে লোকসভার নবনির্বাচিত সদস্য নুসরাত জাহানের বিয়ে। তুরস্কের বোদরুম শহরে পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে জমকালো বিয়ের আয়োজন করা হয়ে গিয়েছে। বাড়ির লোকজনও প্রস্তুত। কনে সাজে নুসরাতকে দেখার জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

বিয়েতে নুসরাত পরবেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। নিখিল জৈনও সব্যসাচীর শেরওয়ানি পরবেন। তবে তাদের পোশাকের রঙ সম্পর্কে জানা যায়নি কিছু। বিয়ের পরে রাতের পার্টিতে নুসরাত পরবেন ওয়েস্টার্ন গ্ল্যামারাস পোশাক। নুসরাত এর বিয়ের মেকআপের দায়িত্ব দেওয়া হয়েছে সায়ন্তন আর হেয়ার স্টাইলের জন্য শর্মিষ্ঠাকে।

কলকাতায় হয়েছে নুসরাতের গায়ে হলুদ।

মঙ্গলবার মেহেন্দি ও সংগীতে মুখর ছিল বোদরুম। নায়িকার মেহেন্দির পার্টির থিম ছিল বোহেমিয়ান। আর সংগীতে ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরেছিলেন নুসরাত। কাছের বন্ধুরা ও আত্মীয়রা ছিলেন সেখানে। হাতে অল্প মেহেদি দিলেও পা ভরে মেহেদি দিয়েছেন নুসরাত। এর আগে কলকাতায় হয়েছিল গায়ে হলুদ। সেখানে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন তিনি।

হাতে অল্প মেহেদি দিলেও পা ভরে মেহেদি দিয়েছেন নুসরাত।

নুসরাত ও নিখিল জৈন এর ডেসটিনেশন ওয়েডিং এ টলিউড থেকে একমাত্র উপস্থিত মিমি মিমি চক্রবর্তী। কাছের বন্ধুর বিয়েতে পৌঁছে নিজেই ছবি শেয়ার করেছেন মিমি। হ্যাশট্যাগে লিখেছেন, ‘এনজেঅ্যাফেয়ার’ অল সেট।

দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরাত-নিখিল। নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে আগামী ৪ জুলাই, সন্ধ্যা সাড়ে ছয়টায়, কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গল।

Jui  Banner Campaign
ট্যাগ: টলিউডনুসরাতনুসরাত জাহানবিয়েলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT