চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত পলাশসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৭ ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদসহ কয়েকজনকে আসামি করে চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দায়ের করেছে  বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার রাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের প্রযুক্তি সহকারি দেবব্রত সরকার মামলাটি দায়ের করেন।

মামলায় নিহত যুবক পলাশসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে ছিনতাই অভিযোগে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পলাশ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছে বলে উল্লেখ রয়েছে।

মামলার বাদী তার এজাহারে বলেছেন, নিহত পলাশ বিমানের ভেতরে পরপর দুটি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।

রোববার বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ মডেলের ময়ূরপঙ্খী উড়োজাহাজটি ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। উড়োজাহাজটি  ছিনতাইয়ের কবলে পরার প্রায় তিন ঘণ্টা পর সেনা কমান্ডোদের অভিযানে একজনকে আটক করার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

আহত অবস্থায় আটক ওই ছিনতাই চেষ্টাকারী পরে নিহত হয় বলে তাৎক্ষণিক এক সাংবাদিক সম্মেলনে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান।

Reneta

প্রাথমিকভাবে ওই ছিনতাইকারীর নাম মাহাদী বলে জানা গেলেও্র পরে তার পরিচয় মেলে। উড়োজাহাজ ছিনতাই চেষ্টায় কমান্ডো অভিযানে নিহত সন্ত্রাসী পলাশ র‍্যাবের অপরাধী ডাটাবেজের অন্তর্ভুক্ত। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরিজপুরের দুধঘাটা ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম পিয়ার জাহান সরদার।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান ছিনতাইবিমান বাংলাদেশ এয়ারলাইন্সমামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

বরিশালে হাতুড়িপেটা করে কৃষককে হত্যা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জমজমাট চকবাজারের ইফতার বাজার

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT