ষাটের দশকে দুনিয়া কাঁপানো ব্যান্ড বিটলস তারকা জন লেননের চুল নিলামে উঠতে যাচ্ছে।
‘হাও আই ওন দ্যা ওয়ার’ সিনেমার শ্যুটিং এর আগে ১৯৬৬ সালে জার্মানিতে এই চুল কাটিয়েছিলেন লেনন।
পঞ্চাশ বছর আগে মূল সংগ্রহকারীদের কাছ থেকে তা নিলামে তোলার ব্যবস্থা করেছে নিলামকারি প্রতিষ্ঠান।
চার ইঞ্চি দীর্ঘ লেননের এক গুচ্ছ চুল কিনতে ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে সর্বোচ্চ বিড করে সংগ্রহ করতে পারবেন।
আগামী ২০ ফেব্রুয়ারি টেক্সাসের ডালাসে এই নিলাম অনুষ্ঠিত হবে।






