চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলামে উঠছে মুশফিকের ডাবল সেঞ্চুরির সেই ব্যাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজের ও বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। প্রাপ্ত অর্থে করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষদের সাহায্য করবেন।

২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রানের ইতিহাস গড়া ইনিংস যে ব্যাট দিয়ে খেলেছিলেন, সেটি শিগগিরই অনলাইন প্ল্যাটফর্মে নিলামে তোলার ইচ্ছা মুশফিকের।

ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার কিছুদিন আগে ২০১৯ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জার্সি নিলামে তোলেন। ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের জার্সি বিক্রি করে পান বাংলাদেশি মুদ্রায় ৬৮ লাখ টাকারও বেশি। করোনায় আক্রান্তদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কিনতে লন্ডনের দুটি হাসপাতালকে দেন সেই অর্থ।

বাংলাদেশি ক্রিকেটারদের বাটলারের মতো জার্সি, ব্যাট ও ক্রিকেট সরঞ্জাম বিক্রি করে করোনা-যুদ্ধে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এ ক্রিকেটার ‘সাকিব আল হাসান’ ফাউন্ডেশনের প্রচারণায় শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসেছিলেন।

সাময়িক নিষিদ্ধ হওয়া সাকিব বলেন, ‘অনেক দেশের ক্রিকেটাররা তাদের টি শার্ট কিংবা অন্যান্য সরঞ্জাম নিলামে তুলছে। আমরা এমনকিছুও হয়তো করতে পারি। সেটা আমাদের যেকোনো ক্রিকেটারের অটোগ্রাফসহ ব্যাটও হতে পারে। এই ব্যাপারগুলো আমরা করতে পারি। এই জিনিসগুলো আমরা নিলামে তুলতে পারি ফেসবুক কিংবা ফাউন্ডেশনের মাধ্যমে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ডাবল সেঞ্চুরিনিলামবাংলাদেশ ক্রিকেটব্যাটমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

“সারাদেশে হাতপাখার লোকজনদের বাঁধা দেওয়ার সংবাদ আসছে”

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাগেরহাটে নির্বাচনকে ঘিরে সংঘর্ষ।

বাগেরহাটে নির্বাচনকে ঘিরে সংঘর্ষ, জামায়াতের ৬ কর্মী আহত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলমের ভোটদান।

প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না: সারজিস আলম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT