চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্যাতিত বুয়েট শিক্ষার্থীদের অভিযোগ জানানোর ওয়েবপেজ বন্ধ করল বিটিআরসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ন ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
বিটিআরসি-বুয়েট শিক্ষার্থী-ইউ রিপোর্টার

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন হলে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ জানাতে চালু করা ওয়েবপেজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুয়েটের বিভিন্ন হলে ভিন্নমতের কারণে শিক্ষার্থীদের ওপর এ ধরনের নির্যাতনের ঘটনা অনেক আগে থেকেই ঘটে আসছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সেসব নির্যাতন-নিপীড়নের অভিযোগ যেন শিক্ষার্থীরা জানাতে পারে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কয়েকজন শিক্ষার্থী মিলে ২০১৬ সালের শেষের দিকে ‘ইউ রিপোর্টার’ নামে একটি ওয়ানস্টপ অনলাইন রিপোর্টিং সিস্টেম জাতীয় সার্ভার তৈরি করেন।

নিজের নাম-পরিচয় প্রকাশ না করেই বুয়েটের যে কোনো শিক্ষার্থীর ওই ওয়েবপেজে অভিযোগ জানানোর ব্যবস্থা ছিল বলে সাড়াও মিলছিল অনেক। সর্বশেষ বুধবার পর্যন্ত ১০৩টি অভিযোগ জমা পড়েছিল ইউ রিপোর্টারের সার্ভারে। সেসব অভিযোগের বেশিরভাগই ছিল বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে।

বিটিআরসি-বুয়েট শিক্ষার্থী-ইউ রিপোর্টার
বিটিআরসি থেকে পাঠানো চিঠি

এর মধ্যে গত রোববার রাতে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরই বেশ কিছু নতুন অভিযোগ যুক্ত হয় তালিকায়।

সেই ওয়েবপেজটি ব্লক করে দিয়েছে বিটিআরসি। বিটিআরসি বুধবার ইন্টারনেট গেটওয়ে (আইজিডব্লিউ) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি)-দের একটি চিঠি পাঠিয়ে ইউ রিপোর্টার ওয়েবপেজটি নিজ নিজ নিয়ন্ত্রণাধীন এলাকায় বন্ধের নির্দেশ দেয়। বিষয়টি বুধবার রাতের দিকে জানাজানি হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আবরার ফাহাদ হত্যাবিটিআরসিবুয়েটবুয়েট শিক্ষার্থী খুনবুয়েট-শিবির সন্দেহে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT