বিনোদন

অবৈধ গ্যাস সংযোগের ভয়াবহতা নিয়ে তথ্যচিত্র

অবৈধ গ্যাস সংযোগের ভয়াবহতা নিয়ে তথ্যচিত্রের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ গ্যাস সংযোগের ভয়াবহতা নিয়ে তথ্যচিত্রের জন্য চ্যানেল আই অনলাইন পোস্টার, যেখানে বিভিন্ন চরিত্রের ছবি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবৈধ গ্যাস সংযোগের ভয়াবহতা নিয়ে জনসাধারণকে সচেতন করতে সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সার্বিক তত্বাবধানে নির্মিত হল তথ্যচিত্র ‘একটি ভুলের পরিণতি’।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আশরাফ শিশিরের পরিচালনায় ও ইমরান হোসেন মিশু’র গল্পে এই তথ্যচিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, আইনুন পুতুল, জাহিদ ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সবিনা, সঞ্চিতা দত্ত, মিলন আশরাফ, মানহা জামান রাজকন্যা সহ আরো অনেকে।

নতুন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবস্থার পরে কীভাবে একটি দম্পতি ভয়ংকর এক দুর্ঘটনায় পড়ে তা ফুটে উঠেছে এই তথ্যচিত্র। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিলাসী মাল্টিমিডিয়া হাউসের ব্যানারে নির্মিত তথ্যচিত্রটি খুব শিগগির চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

বিষয়:অবৈধ গ্যাস সংযোগআশরাফ শিশিরগ্যাসচ্যানেল আইতথ্যচিত্রপরিচালক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…