চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মলেন্দু গুণের হাতে ‘খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ন ০৪, আগস্ট ২০১৮
শিল্প সাহিত্য
A A

অকাল প্রয়াত কবি, প্রাবন্ধিক, গল্পকার ও নাট্যকার খান মোহাম্মদ ফারাবীর জন্মের ৬৬ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬ টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় ‘খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার ও স্মৃতি সম্মেলন- ২০১৮’। এই অনুষ্ঠানে দেশ বরেণ্য কবি নির্মলেন্দু গুণকে খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেম মত ও পথ সম্পাদক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) ড. মোহাম্মদ সামাদ, কবি শামীম রেজা, হাসিন আরা কাশেম, ডা. জাভেদ মাহমুদ শিপলু, ড. ফাহিমা খান তৃণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।

খান মোহাম্মদ ফারাবী ১৯৫২ সালের ২৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালের ১৪ মে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ৪টি। কাব্যগ্রন্থ ‘কবিতা ও অন্যান্য’, প্রবন্ধের বই ‘এক ও অনেক’, একটি নাটক ‘আকাশের ওপারে আকাশ’ ও একটি শিশুতোষ গল্পগ্রন্থ ‘মামার বিয়ের বরযাত্রী’। শেষ বইটির গল্পগুলো তিনি ক্লাস সিক্স থেকে এইটের মধ্যে লিখেছিলেন। প্রতিটি বই মরণোত্তর প্রকাশিত।

দুই দশকেরও বেশি সময় ধরে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি আয়োজন করে আসছে ‘খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার ও স্মৃতি সম্মেলন’।

Jui  Banner Campaign
ট্যাগ: কবিনির্মলেন্দু গুণসাহিত্য পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT